Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের আদমশুমারি হবে অনলাইনে :প্রশ্নগুলোর উত্তর দিতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: April 5, 2013 | 9:56 AM

 কাগজি আদমশুমারি পদ্ধতি থেকে ধীরে ধীরে সরে আসছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। দেশটি শুমারির কাজ এখন ওয়েব সংস্করণের মাধমে চালাবে। এ পদ্ধতিতে ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে জরিপকাজের প্রশ্নপত্র পূরণ করতে হবে বলে ওয়াশিংটন পোস্টে জানানো হয়। ওয়েবের ওপর মতামত সংগ্রহে আদমশুমারি দফতর সমসাময়িক কিছু কর্মী নিয়োগ করে। মতামত সংগ্রহের প্রক্রিয়া অনুযায়ী জরিপের সময়সীমা বেঁধে দিয়ে কর্মীরা নির্দিষ্ট জায়গায় ই-মেইল পাঠান।
আদমশুমারি দফতর চেষ্টা করেছে মোবাইল, স্মার্টফোন ও ট্যাবলেটও যাতে ওয়েব সংস্করণটি দেখা যায়। সংস্থাটি জরিপের প্রশ্নপত্র পূরণে ই-মেইলের পাশাপাশি মেসেজ দিয়েও জনগণকে অবহিত করছে। আদমশুমারি দফতর ই-মেইলের মাধ্যমে এ বিষয়ে একটা শিক্ষামূলক প্রচারণা চালাবে, যার মাধ্যমে আমেরিকানরা এ জরিপে প্রাথমিক নিবন্ধনে উতসাহী হবেন। প্রচারাভিযান ছাড়াও জরিপ মুদ্রিত কপির ওপর ওয়েব সংস্করণ ব্যবহারের লাভজনক দিকটাও জনগণ জানবে। এ প্রযুক্তির মাধ্যমে আদমশুমারি দফতর জরিপ সরবরাহের জন্য পরবর্তী পাঁচ বছর কাজ করবে।
২০২০ সালের দুই বছর আগে পদ্ধতিটি যেকোনো জায়গায় বন্ধ করে দেয়া হবে। ২০২০ সালের আগে নতুন প্রযুক্তির উন্নয়ন ঘটবে বলে জানান সহযোগী পরিচালক ফ্রাঙ্ক ভিটারনো। নতুন পদ্ধতির এ আদমশুমারি দেখার সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিদ্ধান্তটির বাস্তবায়ন স্থগিত থাকবে। চলতি বছরের জানুয়ারিতে ওয়েবে প্রশ্নপত্র পূরণের ওপর একটি অপশন চালু করা হয়। প্রায় ২ লাখ ৫০ হাজার পরিবারকে ইন্টারনেটের মাধ্যমে আদমশুমারির প্রশ্নপত্র দেয়া হয়। তিন মাস ধরে পূরণের পর প্রায় অর্ধেক পরিবার ডকুমেন্টগুলো পোস্টাল সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে।
আদমশুমারি ব্যুরো জরিপ কাজটি শুরু করার আগে এর ওপর দুই বছর গবেষণা চালিয়েছে। জনগণ কীভাবে এ নতুন পদ্ধতি গ্রহণ করবে এবং ক¤িপউটারের পর্দায় প্রশ্নপত্র কেমন দেখাবে। ওয়েব ভার্সনে এ প্রশ্নগুলোর উত্তর দিতে প্রায় ৪০ মিনিট সময় লাগবে।
তবে অতি গোপন এ পাতাটিতে ঢুকতে পিন নম্বর এবং বিশেষ কোডের প্রয়োজন পড়বে। নতুন পদ্ধতি অনুযায়ী, যে পরিবারকে আদমশুমারির জন্য নির্বাচন করা হবে, তাদের একটি চিঠি পাঠানো হবে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির মালিকরা ওয়েবের মাধমে প্রশ্নপত্র পূরণ করে পাঠাবেন। যদি কোনো পরিবার কয়েক সপ্তাহের মধ্যে ওয়েবে এ প্রশ্নপত্র পূরণে সাড়া না দেয়, তাহলে আদমশুমারি ব্যুরো তাদের ২৮ পৃষ্ঠার কাগজি প্রশ্নপত্র পাঠাবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV