ফেসবুকের ‘হোম’ নিয়ে পাঁচ জিজ্ঞাসা
অনলাইন ডেস্ক : ফেসবুক হোম কি? ৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের একটি সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গের মতে, ‘হোম’ হচ্ছে ‘অ্যাপ্লিকেশন পরিবার’। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে। হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।
হোম কোথায় ও কখন পাওয়া যাবে ? ১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।
আইফোনে কি ‘হোম’ পাওয়া যাবে? আইফোনের জন্য ‘হোম’ সুবিধাটি চালু করা হবে কি না, সে বিষয়ে স্পষ্টত কিছু বলেননি ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে বিশ্লেষকেরা আশা করছেন, শিগগিরই আইফোনের জন্যও ‘হোম’ সদৃশ কোনো সফটওয়্যার আনতে পারে ফেসবুক।
ফেসবুক চমক ফেসবুক ফোন কি আসবে না? প্রযুক্তি বিশ্লেষকেরা ‘ফেসবুক ফোন’ নিয়ে যে ধারণা করেছিলেন, সে ধারণা ভুল প্রমাণ করেছে ফেসবুক। তবে সরাসরি হার্ডওয়্যার ব্যবসায় না গিয়ে স্মার্টফোনের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করতে কাজ করছে ফেসবুক।
প্রযুক্তি বিশ্লেষকেরা কী বলছেন? স্মার্ট। এক কথায় ফেসবুকের নতুন সফটওয়্যারটি উন্মুক্ত করার বিষয়টিকে ‘স্মার্ট’ পদক্ষেপ হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। প্রথম আলো
(তথ্যসূত্র: সিএনএন)
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK