‘সেরা আবেদনময়ী’ বলে বেকায়দায় ওবামা

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কামালা হারিসকে ‘সেরা আবেদনময়ী’ ও ‘সুন্দরী’ বলে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জনসমক্ষে ওবামার এমন মন্তব্যের সমালোচনা করে অনেকেই তাকে ‘যৌনবিশেষজ্ঞ’ বলে মন্তব্য করেন। সমালোচনার জেরে অবশেষে মিস হ্যারিসের কাছে দুঃখ প্রকাশ করেন ওবামা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নে ওবামার দুঃখ প্রকাশ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। কার্নে জানান, প্রেসিডেন্ট ভ্রমণ থেকে ফিরেই অ্যাটর্নি জেনারেল হ্যারিসের সঙ্গে কথা বলেছেন। মন্তব্যের জন্য যে বিতর্ক তৈরি হয়েছে তার জন্য ওবামা হ্যারিসের কাছ দুঃখ প্রকাশ করেছেন। আপনারা জানেন, তারা দু’জন দু’জনের পুরনো ভালো বন্ধু। প্রেসিডেন্ট কোনোভাবেই অ্যাটর্নি জেনারেলের পেশাগত অর্জন বা যোগ্যতাকে খাটো করতে চাননি। কামালা হ্যারিস ইন্দো-আমেরকািন প্রথম নারী যিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ওবামা হ্যারিসের ভূয়সী প্রশংসা করে ‘সেরা আবেদনময়ী’ হিসেবে মন্তব্য করেন। সমালোচকরা বলছেন, ওবামা হ্যারিসকে অপমান করতে চাননি ঠিকই কিন্তু তার ওই মন্তব্যের মধ্যে হ্যারিসের রূপের বিষয়টিই প্রাধান্য পেয়েছে। ২০০৮ সালে ওবামা একজন নারী রিপোর্টারকে ‘সুইটি’ বলে সমালোচনায় পড়েন।বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK