মিশেল ওবামা ‘সিঙ্গেল’ মা!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামা আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত। তাঁরা পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীলও বটে। তাঁদের এই দাম্পত্য জীবন প্রশংসনীয় ও ঈর্ষণীয়। কিন্তু সম্প্রতি ভুল করে মিশেল নিজেকে ‘সিঙ্গেল’ মা বলে সম্বোধন করেছেন। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে স্থানীয় একটি রেডিওতে সাক্ষাত্কার দেন মিশেল। ‘বিশ্বাস করুন, একজন ব্যস্ত সিঙ্গেল মা হিসেবে…’ এভাবেই কথা শুরু করেন মার্কিন ফার্স্ট লেডি। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারেন তিনি। তাত্ক্ষণিকভাবে শুধরে নেন নিজেকে। এরপর তিনি বলেন, ‘আসলে আমার সিঙ্গেল বলা উচিত নয়। একজন ব্যস্ত মা হিসেবে…আপনি যখন একজন প্রেসিডেন্টকে স্বামী হিসেবে পাবেন, তখন নিজেকে কিছুটা সিঙ্গেল অনুভব করতেই পারেন।’ এই অনিচ্ছাকৃত ভুলের জন্য হেসেও ফেলেন মিশেল। চলতি সপ্তাহে বারাক ওবামাও একটা ভুল করে বসেছেন। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল কামালা হ্যারিসকে নিয়ে একটি মন্তব্য করেন তিনি। পেশাদারির প্রশংসার পাশাপাশি ওবামা বলেন, ‘কামালা দেশটির সবচেয়ে আকর্ষণীয় অ্যাটর্নি জেনারেল।’ এই মন্তব্যের জন্য সমালোচিত হন ওবামা। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests