Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ঝুঁকিতে উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: April 7, 2013 | 7:14 AM

<!–ul>

অনলাইন ডেস্ক : গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা বর্তমানে সাইবার আক্রমণের ঝুঁকির মুখে রয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। এক্সপি থেকে আপগ্রেড করে উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলোতে যেতে দেরি করছেন অনেক ব্যবহারকারী। প্রযুক্তি বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ২০১৪ সালে উইন্ডোজ এক্সপির জন্য আর কোনো আপডেট বা নিরাপত্তা দেবে না মাইক্রোসফট, যা এক্সপি ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তায় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। উইন্ডোজ এক্সপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযুক্তি বিশ্লেষকেদের পরামর্শ হচ্ছে শিগগিরই উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণে আপগ্রেড করে নেওয়ার। ২০১৪ সালের ৮ এপ্রিল থেকে বিশ্বের বৃহত্তম  সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সাপোর্ট-সুবিধা শেষ হচ্ছে। উইন্ডোজ এক্সপির পাশাপাশি মাইক্রোসফট অফিস ২০০৩-এর অফিসিয়াল সাপোর্টও শেষ হবে একই সময়ে। ফলে এর পরে অফিসিয়ালভাবে উইন্ডোজ এক্সপির আর কোনো সাপোর্ট-সুবিধা দেবে না মাইক্রোসফট। মাইক্রোসফটের বিভিন্ন অপারেটিং সিস্টেম সংস্করণের মধ্যে উইন্ডোজ এক্সপির বেশ জনপ্রিয়তা রয়েছে। মাইক্রোসফটের প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, এক বছরের মধ্যেই উইন্ডোজ এক্সপির সাপোর্ট সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে অথচ অনেক প্রতিষ্ঠান উইন্ডোজের এ সংস্করণটি থেকে অন্য কোনো সংস্করণে আপগ্রেডের কোনো পরিকল্পনা করেনি। উইন্ডোজ এক্সপি পুরোনো সংস্করণ হওয়াতে এতে সাইবার আক্রমণের ঝুঁকি থাকছে। বর্তমানে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর সংস্করণটি চলছে। এর আগে উইন্ডোজের ভিস্তা ও উইন্ডোজ ৭ সংস্করণটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। মাইক্রোসফট জানিয়েছে, প্রতিষ্ঠানটি ২০১৪ সালের পর থেকে এক্সপি অপারেটিং সিস্টেম আর সমর্থন করবে না তাই এক্সপিনির্ভর প্রতিষ্ঠানগুলোর এখনই উইন্ডোজ সেভেন বা পরবর্তী অপারেটিং সিস্টেমে চলে যাওয়া উচিত। ২০১২ সালেই ডেস্কটপ কম্পিউটারের অপারেটিং সিস্টেম হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায় মাইক্রোসফটের উইন্ডোজ ৭। ২০১২ সালের আগস্ট মাসে ডেস্কটপ অপারেটিং সিস্টেমের বাজারে উইন্ডোজ ৭ দখল করেছিল ৪২.৭৬ শতাংশ আর এক্সপির দখলে ছিল ৪২.৫২ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানই এখনও পুরোনো এক্সপিতেই রয়ে গেছে। উইন্ডোজ ভিস্তার দখলে নিয়েছিল বাজারের ৬.১৫ শতাংশ। উইন্ডোজের পরের অবস্থানে ছিল ম্যাক ওএসএক্স১০.৭ ও ম্যাক ওএসএক্স১০.৬। ডেস্কটপ বাজারের ম্যাক অপারেটিং সিস্টেম দুটির দখল যথাক্রমে ২.৪৫ শতাংশ ও ২.৩৮ শতাংশ। ২০০৯ সালে উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। ২০০১ সালে উন্মুক্ত করা উইন্ডোজ এক্সপিকে জনপ্রিয়তায় পেছনে ফেলতে তিন বছর লেগেছিল উইন্ডোজ ৭-এর। ২০১২ সালের ২৬ অক্টোবর থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ৮’ বিক্রি শুরু করছে মাইক্রোসফট। মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, উইন্ডোজ ৮ ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV