আপাদত মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ প্রবাসে কার্যক্রম শুরু করা হবে – নিউইয়র্কে মিট দ্য প্রেসে এনআরবি কমার্শিয়াল ব্যাংক
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে সদ্য অনুমোদন পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লি: দেশ থেকে আমানত সংগ্রহের চেয়ে প্রবাসীদের কাছ থেকে আমানত সংগ্রহের ওপর জোর দিবে। প্রবাসীদের জন্য থাকবে বিশেষ সেবা, ওয়ান স্টপ সার্ভিস, অনলাইন ব্যাংকিং। রেমিটেন্স প্রেরণে থাকবে বিশেস ভ’মিকা। এক্সপোর্ট-ইম্পোর্ট সহ থাকবে আরো বিষেশ সুবিধা। বিদেশে ব্যাংক শাখা খোলার ক্ষেত্রে অনেক ফরমালেটিজ থাকায় আপাদত মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ প্রবাসে কার্যক্রম শুরু করা হবে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ফুডকোর্টে গত ৭ এপ্রিল দুপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংক আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষক এ তথ্য জানান।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অন্যতম স্পন্সর ডাইরেক্টর বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরান নবী। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী।
মিট দ্য প্রেসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যাংকের স্পন্সর শেয়ার হোল্ডার বিশিষ্ট রাজনীতিক আবদুর রহিম বাদশা, নাহিদ চৌধুরী, স্পন্সর ডাইরেক্টর সারোয়ার চৌধুরী সিপিএ প্রমুখ।
মিট দ্য প্রেসে জানানো হয়, দেশ থেকে আমানত সংগ্রহের চেয়ে প্রবাসীদের কাছ থেকে আমানত সংগ্রহের ওপর জোর দিতে। সুদ রাখা হবে সহনীয় পর্যায়ে।
মিট দ্য প্রেসে জানানো হয়, নতুন ব্যাংক এলে স্বভাবতই অনেকে লোভনীয় অফারের মাধ্যমে আমানত সংগ্রহ করে থাকে। এতে আমানত সংগ্রহে সুদহার স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এ কারণে বেড়ে যায় ঋণের সুদহারও। এনআরবি কমার্শিয়াল ব্যাংক এধরনের অসুস্থ প্রতিযোগিতায় পা দেবেনা। ব্যাংকটিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাড় করানোর জন্য যা যা করা দরকার তার সব কিছুই করা হবে। সম্পূন্ন পেশা দারিত্বের ওপর গুরত্ব দেয়া হবে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলা হয়, দেশের অর্থনীতি বেড়েছে কয়েকগুণ। বেড়েছে জনসংখ্যাও। দেশের অর্থনীতির অনুপাতে আমাদের দেশে আরও নতুন ব্যাংকের দরকার ছিল। ব্যাংকিং খাতে সুষ্ঠু প্রতিযোগিতার জন্য নতুন ব্যাংকের অবশ্যই প্রয়োজন রয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের শর্ত পূরণ সাপেক্ষে ইতোমধ্যে তফসিলিভুক্ত হয়েছে প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সহ দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে আরো কটি নতুন ব্যাংক। এ ব্যাংকগুলো প্রধান কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রাও শুরু করেছে।
তারা বলেন, ভারতে প্রতি ১৬ হাজার মানুষের জন্য একটি ব্যাংক শাখা রয়েছে। আর আমাদের দেশে প্রতি ২০ হাজার মানুষের জন্য রয়েছে একটি করে ব্যাংক শাখা। তাই আমাদের আরও নতুন ব্যাংকের দরকার ছিল।
আমানত কারীদের অর্থনৈতিক নিরাপত্তা প্রসঙ্গে মিট দ্য প্রেসে ডাইরেক্টররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের জন্য বেশকিছু কঠিন শর্ত দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ ৪০০ কোটি টাকার সাদা টাকায় মূলধন দেখানো ছাড়াও গ্রাম ও শহরে শাখার অনুপাত ১:১ (যেখানে পুরনো ব্যাংকের বেলায় গ্রাম ও শহরে শাখার অনুপাত ১:৪), ৫ শতাংশ কৃষিতে বিনিয়োগ এবং নিট মুনাফার শতকরা ১০ শতাংশ সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) খাতে ব্যয়। তাই নিরাপত্তার বিষয় নিয়ে করো চিন্তার কারণ নেই। ব্যাংক দেউলিয়া কিংবা বড় ধরনের কোন সংকটে পড়ার কোন আশঙ্কা নেই।
মিট দ্য প্রেসে জানানো হয়, গত বছরের ৪ এপ্রিল প্রথমে প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে তিনটি এবং এর ৮ এপ্রিল দ্বিতীয় দফায় দেশীয় উদ্যোক্তাদের অর্থায়নে ছয়টি ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ৩০টি শর্ত দিয়ে একই বছরের ১৭ এপ্রিল এসব ব্যাংককে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) দেওয়া হয়।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংকের যাত্রা যেন শুভ হয় সে লক্ষে দোয়া মোনাজাত করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests