ডার্ক ম্যাটারের সন্ধান মিলেছে?

ভূমিতে হলো না, হলো না মাটির গভীরেও, হয়েছে বোধ হয় মহাকাশে? তবে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কয়েক মাস। তারপরই জানা যাবে ‘ডার্ক ম্যাটার’ বা অদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে কিনা। পদার্থবিজ্ঞানীদের কাছে অন্যতম বিস্ময় ডার্ক ম্যাটার। বলা হয়, আমাদের মহাবিশ্বের এক-চতুর্থাংশ তৈরি হয়েছে এই বস্তুটি দিয়ে, অথচ তাকে কখনও দেখা যায়নি। বিস্ময়কর এই পদার্থের সন্ধান পেতে বিশ্বের তাবত্ বিজ্ঞানীরা কোনো চেষ্টাই বাকি রাখেননি। বিভিন্ন দেশের ল্যাবরেটরিতে, এমনকি ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত গবেষণাগারে খোঁজা হয়েছে ডার্ক ম্যাটারকে, কিন্তু সফল হওয়া যায়নি। তবে এবার বোধ হয় একটা ভালো খবর পাওয়া যেতে পারে। ভূপৃষ্ঠ থেকে কয়েকশ’ কিলোমিটার ওপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিজ্ঞানীরা যখন মহাজাগতিক রশ্মি নিয়ে কাজ করছিলেন, তখন তারা কিছু পার্টিকলের দেখা পেয়েছেন, যা ‘ডার্ক ম্যাটার’-এর অংশ বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিষয়টি তারা জেনেভায় বিজ্ঞানীদের এক সম্মেলনে জানিয়েছেন। এরপর তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। তারা বলছেন, যদি সত্যিই এমন হয় যে, ডার্ক ম্যাটারের সন্ধান পাওয়া গেছে, তাহলে সেটা হবে অভাবনীয় এক ঘটনা। কেননা এর ফলে আরও মহাবিশ্ব রয়েছে কিনা সে সম্পর্কে জানার চেষ্টা করা যাবে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK