স্মার্টফোন অ্যাপ চলবে চোখের ইশারায়
অনলাইন ডেস্ক : খুব শিগগিরই স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন কেবল অঙ্গভঙ্গি আর চোখের ইশারাতেই চালানো যাবে। ইউমুভ নামে ইসরায়েলের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি আই ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে বলেই এক খবরে জানিয়েছে হাফিংটন পোস্ট। ইসরায়েলের প্রযুক্তির গবেষকেরা আশা করছেন, শিগগিরই কম্পিউটার সরাসরি আমাদের চোখে স্থান করে নেবে, স্মার্টফোনে প্রদর্শিত কোনো বিশেষ বস্তুর দিকে তাকালে সে সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো শুরু হবে, ই-বুকের নির্দিষ্ট পাতা পড়া শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই পাতা উল্টে যাবে। এছাড়া ভিডিও চালানো কিংবা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটও ব্যবহার করা যাবে স্রেফ চোখের ইশারাতেই। ইসরায়েলের প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান ইউমুভ দাবি করেছে যে, তারা স্মার্টফোনের জন্য হেড অ্যান্ড আই ট্র্যাকিং প্রযুক্তি উদ্ভাবন করেছে যা স্মার্টফোনকে আরও বেশি ‘বুদ্ধিমান’ করে তুলবে। শিগগিরই স্মার্টফোন ও ট্যাবলেটের অ্যাপ্লিকেশন নির্মাতাদের জন্য এ প্রযুক্তি বাজারে আনবে ইউমুভ। এ প্রযুক্তি ব্যবহারে স্মার্টফোনের অ্যাপ্লিকেশন চোখের ইশারা ও মাথার নাড়াচাড়া শনাক্ত করতে পারবে। প্রসঙ্গত, স্মার্টফোনে এরমধ্যেই আইট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করেছে স্যামসাং ও এলজি।প্রথম আলো
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency