Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

লাল মাংসের কেমিক্যাল হৃিপণ্ডের ক্ষতি করে

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: April 9, 2013 | 1:44 AM

বেশি বেশি গরু বা খাসির মাংস খাওয়া কেন হৃিপণ্ডের জন্য ক্ষতিকর তা এসব প্রাণীর মাংস (লাল মাংস) থেকে পাওয়া একটি কেমিক্যাল থেকে বোঝা গেছে। কার্নিটিন নামের এ কেমিক্যাল পাকস্থলীর ব্যাকটেরিয়ার সাহায্যে প্রচুর কোলস্টেরল তৈরি করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত ড. স্ট্যানলি হ্যাজেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের এক গবেষণা প্রতিবেদনে বিষয়টি জানা গেছে বলে বিবিসির এক খবরে বলা হয়েছে। ইঁদুর ও মানুষের ওপর চালানো গবেষণায় দেখা গেছে, পাকস্থলীর ব্যাকটেরিয়া কার্নিটিন খেতে পারে। এতে কার্নিটিন ভেঙে গ্যাস তৈরি হয়, এই গ্যাস যকৃতে গিয়ে টিএমএও নামের একটি কেমিক্যাল তৈরি করে। গবেষণায় দেখা গেছে, রক্তনালীতে চর্বির স্তর তৈরি হওয়ার সঙ্গে টিএমএও’র নিবিড় সম্পর্ক আছে। রক্তনালীতে চর্বি জমে মানুষ হৃদরোগে আক্রান্ত হতে পারে ও এতে তার মৃত্যু হতে পারে। কার্নিটিন আছে এমন খাবার যারা নিয়মিত খান তারা ঝুঁকির মধ্যে বসবাস করছেন বলে সতর্ক করেছেন ডায়েটিশিয়ানরা। প্রতিদিন লাল মাংস খাওয়ার ঝুঁকি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এর প্রত্যেকটিতেই লাল মাংস খাওয়ার কারণে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনার প্রমাণ পাওয়া গেছে। প্রতিদিন ৭০ গ্রামের বেশি প্রক্রিয়াজাত লাল মাংস না খাওয়ার জন্য যুক্তরাজ্য সরকার তার নাগরিকদের পরামর্শ দিয়েছে।বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV