বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ ওয়াশিংটনে আজ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নিরাপত্তা সংলাপ আজ মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সামরিক বাহিনী এবং নিরাপত্তার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এবারকার বৈঠকে আলোচনা হবে।
নিরাপত্তা সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিকবিষয়ক সহকারী মন্ত্রী অ্যান্ড্রু জে শ্যাপিরো।
প্রসঙ্গত, গত বছরের ১৯ এপ্রিল দুই দেশের প্রথম নিরাপত্তা সংলাপেও তাঁরা দুজন নিজ নিজ দেশের নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনু বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই প্রতিবেদককে জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে ছয়টি মূল বিষয় নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের বৈঠকের আলোচ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কৌশলগত প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়াসহ বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা, পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসবাদ দমন, শান্তিরক্ষা কার্যক্রম, দুই দেশের সামরিক বাহিনীর সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা।
ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, ছয়টি বিষয়ের কোনোটিতে বাংলাদেশ এবং কোনোটিতে যুক্তরাষ্ট্র মূল ধারণাপত্র উপস্থাপন করবে। এরপর ওই ধারণাপত্র নিয়ে আলোচনার ভিত্তিতে সহযোগিতার ধরন চূড়ান্ত করা হবে।
জানা গেছে, এবারের বৈঠকে বাংলাদেশে নিরাপত্তা প্রশিক্ষণবিষয়ক জাতীয় একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের প্রস্তাবিত একাডেমিতে পুলিশ, কোস্টগার্ড, বিজিবি এমনকি সেনাসদস্যদের আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধরনের প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একে অন্যের সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মত।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests