মনে ভাবা পাসওয়ার্ডে কম্পিউটার চালু!
অনলাইন ডেস্ক : আপনার কম্পিউটার চালু করতে এর পাসওয়ার্ডটি শুধু মনে মনে ভাবতে থাকুন। আপনার ভাবনায় থাকা পাসওয়ার্ডটি শনাক্ত করে চালু হয়ে যাবে কম্পিউটার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চিন্তাশক্তিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার এ পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। গবেষকেরা জানিয়েছেন, বায়ো-সেন্সর ব্যবহার করে মস্তিষ্ক তরঙ্গ মেপে এ পাসওয়ার্ড নির্ধারণ করা যায়। গবেষকেরা এ পদ্ধতিটির নাম দিয়েছেন ‘পাসথট’ বা ‘চিন্তা সঞ্চালন’। পাসথট ব্যবহার করতে প্রয়োজন পড়বে ব্লুটুথযুক্ত বিশেষ একটি হেড সেটের। এ হেড সেটে বসানো সেন্সর মস্তিষ্কের ইইজি করে সে সংকেত ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারের পৌঁছে দিতে পারে। এ পদ্ধতিতে হেড সেটটি মাথায় দিয়ে শুধু পাসওয়ার্ড মনে করলেই কম্পিউটার চালু বা কোনো ওয়েবসাইটে লগ ইন করা যাবে। গবেষকেরা জানিয়েছেন, নিরাপত্তার কথা ভেবে বায়োমেট্রিক নানা পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে ফিংগার প্রিন্ট, রেটিনা স্ক্যান প্রভৃতি। এ পদ্ধতিগুলো ব্যয়বহুল। গবেষকেরা জানিয়েছেন, প্রতিটি মানুষের মস্তিষ্ক তরঙ্গ আলাদা। তাই ‘চিন্তা সঞ্চালন’ পদ্ধতিটি নিরাপদ ও সাশ্রয়ী।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি