Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ৪ বছরের শিশুর গুলিতে ৬ বছর বয়সী শিশু নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: April 10, 2013 | 8:11 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ৪ বছর বয়সী এক শিশুর গুলিতে নিহত হয়েছে ৬ বছর বয়সী অপর এক শিশু। গত সোমবার সন্ধ্যার দিকে নিউ জার্সির টমস রিভার এলাকায় ৬ বছর বয়সী ব্র্যান্ডন হল্ট বাড়ির উঠানে খেলা করছিল প্রতিবেশীর ৪ বছর বয়সী অপর এক শিশুর সঙ্গে। কিছুক্ষণ খেলার পর বাড়ির ভেতরে যায় ৪ বছরের ওই শিশু।  টমস রিভার এলাকার পুলিশ প্রধান মাইকেল ম্যাসট্রোনার্ডি জানান, বাড়ির ভেতরে ঢুকে ৪ বছর বয়সী শিশুটি একটি পয়েন্ট ২২ ক্যালিবার রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাইফেলটির ট্রিগারে শিশুটির হাতের চাপে একটি গুলি বেরিয়ে যায়। ৬ বছর বয়সী শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়। গতকাল নেপচুন এলাকার জার্সি শোর ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে ব্র্যান্ডনকে মৃত ঘোষণা করা হয়। ৪ বছর বয়সী শিশুটির নাম বা ছবি প্রকাশ করা হয়নি। সে অক্ষত রয়েছে। দুর্ঘটনাটি ঘটার সময় ছোট শিশুটির পিতামাতা বাড়িতেই ছিলেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই পুলিশ কর্মকর্তা বলেন, যদি কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করতে হয়, সেটা কে হবেন তা নির্ণয় করতেই এ তদন্ত পরিচালিত হচ্ছে। এদিকে এ দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই টেনিসি অঙ্গরাজ্যে ৪ বছর বয়সী এক শিশু গুলিভর্তি একটি পিস্তলের ট্রিগারে চাপ দিলে দুর্ঘটনাক্রমে স্থানীয় এক শেরিফের ডেপুটির স্ত্রী নিহত হন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV