গুগলের গিগাবিট গতির ব্রডব্যান্ড
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের গিগাবিট গতির সেবা চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, অস্টিন, ক্যানসাস, মিসৌরিতে সম্প্রতি উচ্চগতির এ ইন্টারনেট সেবা চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ গতির ইন্টারনেটের মাধ্যমে এ অঞ্চলের ব্যবহারকারীরা ইন্টারনেট টিভি দেখা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা পাবে বলে মনে করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে এ সুবিধা চালু হলেও আগামী বছরের মাঝামাঝি পূর্ণাঙ্গভাবে এ সেবা চালু হবে বলে জানিয়েছে গুগল। বর্তমান ইন্টারনেটের গতির তুলনায় প্রায় শতভাগ বেশি গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা ব্যবহারের মাধ্যমে দুই শতাধিক হাই ডেফিনেশন টেলিভিশন দেখার সুযোগ পাবে ব্যবহারকারীরা। ইতিমধ্যে গুগল ফাইবারের এ সুবিধা গ্রহণের জন্য বেশ কিছু ইন্টারনেট টিভি দেখার সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্টারনেটে গতির এ ব্যাপারে ব্যবহারকারীদের জানানোর ক্ষেত্রে শিগগিরই সংবাদ সম্মেলন করবে গুগল। ইন্টারনেট ব্যবহারের এ অভিজ্ঞতার ক্ষেত্রে গুগলের এমন উদ্যোগ বেশ প্রশংসনীয় বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুগলের মতো বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসা উচিত আরও বেশি করে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








