নিউইয়র্কে মেট্টো হোমস’র বর্ণাঢ্য মতবিনিময় সভা
পৃবীণ কমিউনিটি নেতা ছালামত উল্যাহর সভাপতিত্বে এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন বাবরের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুসলিম উম্মার সভাপতি ড. সাইদুর রহমান, নোয়াখালী সমিতির সভাপতি মফিজুর রহমান, কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি সেলিম চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সভাপতি মো: আজিজ, বিএনপি নেতা সোলায়মান ভূইয়া, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী গিয়াস আহমেদ, মুক্তিযোদ্ধা আবুল হাশেম বুলবুল, মেজবাহ উদ্দিন, আবু নাছের, আবদুল খালেক, বাংলাদেশ সোসাইটির , জাহাঙ্গীর হোসেন, নুরুল হুদা হারুন, জাহাঙ্গীর হোসেন, মাষ্টার শাহাব উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবাসী বাংলাদেশী মাওলানা মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিএনপির চীফ হুইফ জয়নুল আবেদীন ফারুক বলেন, মেট্টো হোমস লি: বাংলাদেশের আবাসন শিল্পে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি মেট্টো হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলামকে একজন সৎ ব্যবসায়ী উল্লেখ করে বলেন, আমার জানা মতে কোন ব্যক্তি তার কাছ থেকে ফ্ল্যাট কিনে প্রতারিত হননি। তিনি সব সময় গ্রাহকদের সর্বোৎকৃষ্ট সেবা দিয়ে আসছেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা মেট্টো হোমসের ব্যবস্থাপনা পরিচালক মো: ফখরুল ইসলাম বলেন, দেশ-বিদেশের অগণিত গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তাঁর প্রতিষ্ঠান বদ্ধ পরিকর। তিনি বলেন, নিউইয়র্কের রিহ্যাব দেশ-বাড়ি মেলা উপলক্ষে মেট্টো হোমস প্রবাসীদের জন্য বিশেষ ছাড় ও স্বল্প মূল্যে আকর্ষণীয় ফ্লাটের অফার করেছে। মেলায় বুকিংদাতারা এ সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। প্রবাস জীবনের শত ব্যস্ততার মাঝেও মেট্টো হোমসের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ছালামত উল্যাহর মেট্টো হোমসকে স্বনামধন্য ও আস্থাশীল প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, এখান থেকে ফ্ল্যাট কিনলে প্রবাসীদের আমানতের শতভাগ নিশ্চয়তা রয়েছে।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature