Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে একুশে টেলিভিশনের ১৩ তম জন্মদিন : বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে একুশের সাহসী ভূমিকার প্রশংসা

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: April 14, 2013 | 11:20 AM

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১৩ই এপ্রিলইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশ, মাটি ও মানুষের কল্যাণে একুশে টেলিভিশনের নিরন্তর পথ চলায় সাফল্য কামনায় প্রবাসীদের ভালবাসায় সিক্ত হলো একুশে।
পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে – এ শ্লোগানকে সামনে নিয়ে স্থানীয় সময় ১৩ই এপ্রিল শনিবার সন্ধ্যায় নিউজার্সির পেটারসনের ২৩৬ ইউনিয়ন এভিনিউতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক, নিউজার্সি, কানিকটিকাট সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতে একুশের ১৪ বছর  পূর্তি উপলক্ষে কাটা হয় বিশাল একটি কেক।
অনুষ্ঠানে কংগ্রেসম্যান, স্টেট সিনেটর, পেটারসন মেয়রের পক্ষ থেকে একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও  মানসম্পন্ন অনুষ্ঠানমালা পরিবেশনা সহ মানব কল্যাণে বিশেষ ভুমিকা রাখার জন্য একুশে টেলিভিশনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একুশে টেলিভিশনের পক্ষ থেকেও একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল স্টেট সিনেটরকে বিশেষ উহার প্রদান করেন।
তার পর শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে একুশের জন্মদিনে শুভ কামনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নিউজার্সির স্টেট সিনেটর নেলিপো, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ কে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, একুশে টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এস এম সামসুর রহমান শিমুল, পেটারসন সিটি মেয়র জেফরী জোনস, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মূলধার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, একুশে পদক প্রাপ্ত ড. মনসুর খান, বাংলাদেশ লীগ অব আমেরিকার সভাপতি বেদারুল ইসলাম বাবলা, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, মুল ধারার রাজনীতিক আবদুস শহীদ, এডভোকেট কায়্যূম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির যুগ্ম সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোর্শারফ হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, একুশে টেলিভিশনের নিউজার্সী প্রতিনিধি বিশ্বজিত দে বাবলু সহ আরো অনেকে।
একুশে টেলিভিশন যুক্তরাষ্ট্রের চীফ কো-অর্ডিনেটর ও প্রবাসী বাঙালী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান বজলুর পরিচালনায় এবং প্রবাসী বাঙালী কল্যাণ সমিতির সভাপতি বুস্তান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে একুশে টেলিভিশন। সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনে ভিন্নতা সহ বাংলাদেশে টেলিভিশন মিডিয়াকে গণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের সাংবাদিকরাই আজ বাংলাদেশের  বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নেতৃত্ব দিচ্ছেন, যা একুশে টেলিভিশনের বিরাট অর্জন।
তারা বলেন, একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও  মানসম্পন্ন অনুষ্ঠানমালা পরিবেশনার মাধ্যমে আজো তার স্বাতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে একুশে টেলিভিশনের সাহসী ভ’মিকার প্রশংসা করেন। তারা দেশ, মাটি ও মানুষের কল্যানে একুশে টেলিভিশনের নিরন্তর পথ চলায় সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এস এম সামসুর রহমান শিমুল বলেন, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করা একুশে টেলিভিশন তার নীতি আদর্শ থেকে বিন্দু মাত্রও লক্ষ্য চ্যূত হয়নি। শত বাধা বিপত্তি উপেক্ষা করেও একুশে তার গন্তব্যে এগিয়ে চলছে। অপশক্তি বার বার একুশের কন্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়ে ছিল। সে ধারা আজো অব্যাহত রয়েছে। লক্ষ কোটি দর্শক-ই একশের প্রাণ, এগিয়ে চলার শক্তি। একুশে কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। একুশের দায়বদ্ধতা তার দর্শকদের কাছে।
তিনি বলেন, একুশ মানে কারো কাছে মাথা না নোয়ানো। একুশ যেন কারো কাছে মাথা নোয়াতে না হয় দর্শকরা তাদের অব্যাহত অকুন্ঠ সমর্থনের মাধ্যমে একুশকে সে প্রেরণা যুগিয়ে যাবে সবসময় এ প্রত্যাশা করেন তিনি।
এস এম সামসুর রহমান শিমুল বলেন, একুশে টেলিভিশনের মৌলিকতা ছিল টেরিস্টোরিয়াল। টেরিস্টোরিয়াল ফিরে না ফেলেও অনলাইনে ফ্রি সম্প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপি একুশ ছড়িয়ে পড়ার মাধ্যমে একুশ তার মৌলিকতা ফিরে পেয়েছে। পেয়েছে নব উদ্যম। তিনি বলেন, নতুন চমক নিয়ে একুশ তার অগুনিত দর্শকদের সামনে হাজির হয়েছে ভিন্ন আঙ্গিকে।
তিনি সবাইকে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও’র পক্ষ থেকে একুশের শুভ জন্ম দিন ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও শিল্পী সাকিনা ডেনি, সহিদ সরকার সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV