Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

আগামী নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনেই হবে : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বর্ষ বরনে অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: April 15, 2013 | 11:00 AM

নিউইিয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে। পহেলা বৈশাখ উদ্যাপন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে মূল্যবান বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গোটা অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও সঞ্চালনা করেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ।

সরকারের দ্বিতীয় ব্যক্তি হিসাবে পরিচিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৈশাখী অনুষ্ঠান ও বাঙালী সংস্কৃতির তাত্ত্বিক দিক তুলে ধরে বলেন, ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি রুখে দাঁড়ানোই এবারের পহেলা বৈশাখের অঙ্গীকার হওয়া উচিত। আগামী নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনেই হবে জানিয়ে তিনি প্রবাসী বাঙালীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে আব্দুল মোমেন স্বাগত বক্তব্যে বলেন, প্রতি বছরই পহেলা বৈশাখী আমাদের মন প্রান বাঙালীত্বের আমেজে ভরে দেয়। উপভোগ করি সবাই। সবারই ভাল লাগার অনুভূতি এনে দেয় এই বৈশাখী আবাহন। আর হাতছানি দেয় ফেলে আশা স্বদেশের পানে ছুটে যাওয়ার জন্য। গ্রামে গঞ্জে হাটে মাঠে ঘাটে বৈশাখীর মেলার আয়োজন করা হয়। সেথায় রং বেরংয়ের কারুশিল্প, হরেক রকমের মাটির গড়া হাড়িপাতিলসহ পুতুলের ছড়াছড়ি থাকে। মুড়ি,মুরকি,মুড়ালি,ছানা,সন্দেশ,দই,মিস্টিসহ নানান ধরনের মুখরোচক খাবারের মৌ মৌ ঘ্রানে অন্য রকমের আনন্দ অনুভূতির জন্ম দেয়। প্রবাসেও সেই অনুভূতির রোমন্থনে আমাদের রক্ত প্রবাহে জেগে ওঠে বহুমাত্রিক সংস্কৃতির ধারক বাঙালীত্ব। যা আমাদের স্বাধীনতা অর্জনের স্মারক এবং শ্বাসত ও চিরন্তন গর্ব-অলংকারের আরেক রূপ। যেখানে যুক্তির শক্তি মুক্তির মন্ত্র। ধর্মান্ধ ব্যবসায়িদের বিরুদ্ধে মুক্তমনা মানুষের মেলবন্ধন রচনার দিক দর্শনও এই বাঙালীত্ব। আর ১লা বৈশাখ বাঙালী সংস্কৃতির প্রাণ প্রবাহে প্রতিবছরই সঞ্চারণ ঘটায় নতুন প্রাণ স্পন্দনের। এই প্রাণ বাণই সকল অন্ধকার-কূপ মন্ডকতার বিরুদ্ধে সভ্যতার শক্তি হিসেবে কাজ করছে।

ড. এ.কে আব্দুল মোমেন আরো বলেন, আসলে জীবন বোধ যেখানে গভীর, সংস্কৃতির স্পন্দন সেখানে প্রতি মুহুর্তে দৃশ্যমান নানা আঙিকে। মানুষের প্রাত্যহিক জীবন-ধারণ, সহজাত প্রবৃত্তির চর্চা, শীলন, ধর্ম, সংসার, দর্শন আর সমাজের বুনিয়াদি আচরণ সবই সংস্কৃতির সামগ্রিক বন্ধন রূপ। মানুষ কখনো-কখনো স্মৃতির ভেলায় ভাসতে যেমন ভালোবাসে, তেমনি সংস্কৃতির রোমন্থনে পায় তৃপ্তির আস্বাদ। তাই বার-বার অনায়াসে সে ফিরে যেতে চায় তার চিরন্তন সহজাত সংস্কৃতির মঞ্চে যা প্রাণবান, স্বপ্নবান আর হৃদয়বান মানুষই ধারণ করে। পালন করে বাংলা বর্ষ বরনের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে আগত সূদূর প্রবাসে বসবাসরত বাঙালীদের সবাইকে তিনি বৈশাখী শুভেচ্ছা জানান। অনুষ্ঠান পরিকল্পনায় বর্ষ বরনের গান ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়। এতে মিশনের কর্মকর্তা- কর্মচারীদের বিভিন্ন পরিবার থেকে তৈরী বাঙালী পিঠা, পায়েশ ও মিশনের খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV