Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

বোমায় রক্তাক্ত বোস্টন, নিহত ৩

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: April 16, 2013 | 10:35 AM

বোস্টন ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’ এর কাছে পর পর দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।বোস্টন ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’ এর কাছে পর পর দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে।

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে ম্যারাথনে গতকাল সোমবার জোড়া বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বয়েলস্টন স্ট্রিটে অনুষ্ঠিত এই ম্যারাথনের ‘ফিনিশিং লাইন’-এর কাছে পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বোমা হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বোমা হামলার পর সড়কটিতে ইটপাথর ছড়িয়ে আছে। অনেক দৌড়বিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাস্তায়। বোমা হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। হামলার উদ্দেশ্য জানা না গেলেও দোষীদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বোমা হামলার পর এক বিবৃতিতে ওবামা বলেন, ‘আমাদের কাছে এখনো সব প্রশ্নের উত্তর নেই। আমরা এখনো জানি না, এ হামলা কারা করেছে, কেন করেছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে পুরোপুরি বিচারের আওতায় আনা হবে।’প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV