Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নতুন চেহারায় গুগল প্লে

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: April 16, 2013 | 10:50 AM

গুগল প্লেগুগলের তৈরি মুঠোফোনের জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সব ধরনের অ্যাপস থাকে গুগল প্লেতে (https://play.google.com)। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য গুগল প্লের নতুন সংস্করণ চালু হয়েছে। প্লেস্টোরের নতুন এই ৪.০.২৫ সংস্করণটিতে বেশ কিছু নতুন পরিবর্তনও এসেছে। নতুন এ সংস্করণের চেহারায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পরিবর্তন এসেছে ব্যবহূত ফন্টেও। তবে আরও দ্রুতগতির পাশাপাশি নতুন ডিজাইনের গুগল প্লে এসেছে। ব্যবহারকারীরা নতুন এ চেহারা দেখে বেশ খুশি হবেন বলেই ধারণা গুগলের। আরও দ্রুতগতিতে অ্যাপস খোঁজার পাশাপাশি প্লে স্টোরের অন্যান্য কাজগুলোও দ্রুত করা যাবে। অ্যাপস কিংবা কন্টেন্টে যে স্ক্রিন শট কিংবা ছবি রয়েছে, সেটি আরও বড় আকারে দেখার সুবিধাও যুক্ত হয়েছে। কন্টেন্ট কেনাকাটার কাজটিও এখন একই জায়গায় থেকেই করা যাবে। অর্থাৎ কন্টেন্ট দেখে সেখান থেকে না গিয়েই কেনা যাবে আরও সহজেই। বিভিন্ন অ্যাপসও আলাদা গ্রুপ অনুযায়ী সাজানোর পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার্থে সহজ করা হয়েছে অন্যান্য সুবিধাগুলোও। তবে এখনো এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়নি। শিগগিরই ব্যবহারকারীরা নতুন এ সুবিধা পাবেন। ২০০৮ সালে চালু হওয়া গুগলের এ অ্যাপস্টোরটি শুরুর দিকে ‘অ্যান্ড্রয়েড মার্কেট’ নামে পরিচিত ছিল। বর্তমানে গুগল প্লে নামে পরিচিত এ স্টোরে প্রায় আট লাখেরও বেশি অ্যাপস রয়েছে। অ্যাপসের পাশাপাশি গুগল প্লের মাধ্যমে নানা ধরনের সুবিধা ব্যবহার করা যায়। গুগল প্লের নতুন এ পরিবর্তন ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দেবে এবং অ্যাপস ব্যবহার আরও বাড়বে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —অ্যান্ড্রয়েড ব্লগ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV