Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে বাংলাদেশ: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: April 17, 2013 | 9:48 AM

ড্যান ডব্লিউ মজীনাবাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, প্রেসিডেন্ট ওবামার দৃষ্টিতে সফল উন্নয়নশীল দেশের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উচ্চ ফলনশীল ধানের জাতসহ বিভিন্ন লাগসই প্রযুক্তির উচ্ছ্বসিত প্রশংসা করে মজীনা বলেন, এ প্রতিষ্ঠানের কল্যাণেই বিগত চার দশকে চাল উত্পাদন কয়েক গুণ বাড়িয়ে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে সফলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এ দেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলা যাবে না। এটি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। আজ বুধবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে এসব কথা বলেন ড্যান মজীনা। মজীনা বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে যে বৈপ্লবিক সফলতা অর্জন করেছে, শিক্ষাক্ষেত্রেও অনুরূপ সাফল্য অর্জন করতে হবে। কোনো দেশে জনসংখ্যা বাড়লেও দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী কখনো দেশের জন্য বোঝা নয়। তিনি আরও বলেন, এ দেশে এখনো অনেক শিশু অপুষ্টিতে ভুগছে। এ সমস্যা মোকাবিলায় কৃষিবিজ্ঞানীদের আরও কাজ করতে হবে। ব্রির মহাপরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি টিমোথি ডেভিড রাসেল প্রমুখ। পরে মার্কিন রাষ্ট্রদূত ব্রির গবেষণা মাঠ, ল্যাব, জিন ব্যাংকসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV