অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারাবদ্ধ: জাতিসংঘ মহাসচিবকে অর্থমন্ত্রী
ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর দপ্তরে এক বিশেষ বৈঠকে মিলিত হন। এ সময় তিনি বান কি মুন-কে বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। বর্তমান সরকারের অধিনে সিটি কর্পোরেশন, সংসদ, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় পর্যায়ে প্রায় ৬ হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সরকার বিরোধী অনেকেই নির্বাচিত হয়ে এসেছেন। ৬ হাজারের একটি নির্বাচন নিয়েও সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষ কেউ কোন অভিযোগ তুলতে পারেনি। নির্বাচিত সরকারের অধিনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হওয়ার উদাহরণ সৃষ্টি করেছে বর্তমান সরকার। জনমত এবং নাগরিকদের ভোটাধিকারের প্রতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শ্রদ্ধাশীল। জনগণের ভোটের অধিকারের জন্য তিনি দীর্ঘ সময় আন্দোলন করেছেন। তাই গণতন্ত্রের চূড়ান্ত নিশানা জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে নির্বাচন কমিশনকে নিরঙ্কুশ স্বাধীনতা দিয়ে আগামীতে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে শেখ হাসিনার অংগীকার সরকারের প্রত্যেকটি পদক্ষেপেই প্রতিফলন ঘটেছে।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতিসংঘের মহাসচিব বান কি মুন এর সাথে সাক্ষাৎকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। দু’জনের মধ্যে আলোচনাকালে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈনিকদের সার্বিক কর্মতৎপরতার প্রশংসা করেন সম্মিলিত রাষ্টসংঘের মহাসচিব বান কি মুন। এ সময় বাংলাদেশের অর্থমন্ত্রী আগামীতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অধিকতর সেনা ও পুলিশ সদস্য নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহবান জানান।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতিসংঘের মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বিশেষ সাফল্য ও অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিজ্ঞতা জাতিসংঘের ভবিষ্যৎ কার্যক্রমে লাগানোর জন্য এই বিশ্ব সংস্থার সদর দপ্তরে বাংলাদেশের অভিজ্ঞ, দক্ষ কর্মীদের নিয়োগ দেয়ার আহবান জানান। একই সঙ্গে জাতিসংঘ এবং বাংলাদেশ পারস্পরিক ঘনিস্টতা আরো জোড়দার করার তাগিদ দেন তিনি। বাংলাদেশের অর্থমন্ত্রী মুহিত জাতিসংঘের পরবর্তী লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারনে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর মুল ইস্যু অবকাঠামো উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ুর ঝুঁকি মোকাবেলা, মানুষের মধ্যে বৈষম্য হ্রাস, সমাজের অবহেলিত শ্রেণীর আত্মবিকাশ উন্নয়ন ব্যবস্থাপনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার আহবান জানান।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর সঙ্গে এ সব বিষয়ে একমত পোষণ করেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেনের বাংলাদেশকে তুলে ধরতে অক্লান্ত প্রচেস্টার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত বান কি মুন ড. আব্দুল মোমেনের জাতিসংঘের অভ্যন্তরে দিন দিনান্ত সক্রিয় থাকার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির ভূয়সী প্রসংশা করেন। জাতিসংঘ মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতির মত অন্যসব ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’