Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ওবামাকে লেখা চিঠিতে ‘রেড়ির বিষ’

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: April 17, 2013 | 1:47 PM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশে পাঠানো এক চিঠিতে তাঁরা ‘সন্দেহজনক পদার্থের’ সন্ধান পেয়েছেন। আল জাজিরা জানায়, সিক্রেট সার্ভিসের মুখপাত্র এড ডোনোভান আজ বুধবার বলেছেন, হোয়াইট হাউসে পৌঁছবার আগেই একটি দপ্তরে চিঠিটিকে আটকে দেওয়া হয়। তিনি আরও বলেন, গত মঙ্গলবার চিঠিটি গোয়েন্দাদের হাতে পৌঁছায়। ডোনোভার বলেন, ‘যেসব চিঠি বা পার্সেল প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা করে দেখার প্রয়োজন হয় বা যেগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার দরকার পড়ে সংশ্লিষ্ট দপ্তরটি সেগুলো নিয়মিতভাবে পরীক্ষা করে থাকে।’ তিনি বলেন, ‘সিক্রেসট সার্ভিস ইউএস ক্যাপিটোল পুলিশ ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাথে যৌথভাবে কাজ করছে।’ এফবিআই বলছে, প্রাথমিক পরীক্ষার পর প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো চিঠিটি বিষাক্ত পদার্থ ‘রেড়ির বিষ’ পাওয়া গেছে। চিঠিটিকে আরও পরীক্ষা করা হবে, কারণ প্রাথমিক পরীক্ষায় ভুল ফল পাওয়া যেতে পারে। কর্মকর্তার জানিয়েছেন, পুরোপুরি নিশ্চিত হতে কমপক্ষে ৪৮ ঘণ্টা লাগবে। মিসিসিপির সিনেটর রজার উইকারকে লেখা একটি চিঠিতে রেইজিন বা রেড়ির বিষ পাওয়ার পর এ ঘটনাটি ঘটল। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবামার কাছে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেটি উইকারের কাছে পাঠানো চিঠিটির মতোই। ২০০১ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার পর অনেক আইন প্রণেতা ও সাংবাদিকের কাছে বিষাক্ত পদার্থ অ্যানথ্রাক্স মেশানো চিঠি পাঠানো হয়েছিল। এতে ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। গত সোমবার বোস্টনে বোমা হামলায় তিনজনের মৃত্যু ও ১৭০ জন আহত হওয়ার ঘটনার সাথে আজকের এ ঘটনাটি দেশটির জনগণের উদ্বিগ্নতায় নতুন মাত্রা যুক্ত করেছে। রেড়ি গাছের বিষ খুবই মারাত্মক। রেড়ির বীজ থেকে তৈরি হয় এক ধরনের তেল। বাংলাদেশে এক সময় এ তেল কুপি জ্বালানোর জন্য ব্যবহূত হতো। এর খুব অল্প পরিমাণ যদি মানবদেহে ঢুকে তবে তা মৃত্যুর কারণ হতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV