নিউইয়র্কে কেলেঙ্কারি : শাকিল প্রধানমন্ত্রীর ডিপিএস থাকতে পারলেন না
ঢাকা: প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব (ডিপিএস) মাহাবুবুল হক শাকিল পদত্যাগ করেছেন। গতকালই তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার শাকিলকে তার কার্যালয়ে দায়িত্ব পালন করতে দেখে ক্ষুব্ধ হন। পরে তিনি সংশ্লিষ্টদের ডেকে শাকিলকে পদত্যাগ করতে বলেন, রাজি না হলে পদচ্যুত করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার পর একদিন অফিস করলেও গতকাল তিনি পদত্যাগ করেন। তবে তার পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ মুখ খুলতে রাজি হননি। এদিকে আগে শাকিলের ফেসবুকের জীবনবৃত্তান্তে (Info) কর্মস্থলের কলামে ডিপিএস প্রধানমন্ত্রী, বাংলাদেশ লেখা থাকলেও গতকাল রাতে সেখানে কিছুই লেখা দেখা যায়নি।
প্রসঙ্গত, মাহবুবুল হক শাকিল জাতিসংঘ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যান। রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত শাকিল মাতাল অবস্থায় মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহনাজ গাজীর রুমে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে সেখানে তোলপাড় সৃষ্টি হয়। গ্র্যান্ড হায়াত হোটেল কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুতর বলে অভিহিত করে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাত্ক্ষণিকভাবে স্ট্যান্ডরিলিজ করে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং যথারীতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করতে শুরু করেন। মাহবুবুল হক শাকিলকে এর আগে ঢাকা ফুয়াং ক্লাবে মদ্যপ অবস্থায় এক মডেল কন্যার ওড়না ধরে টানাটানি করতে দেখা গেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহনাজ গাজীকে শিগগিরই বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হচ্ছে বলে খবর বেরিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature