Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক মহলে ম্যাজিক অর্থনীতি হিসেবে পরিচয় লাভ করেছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: April 19, 2013 | 12:05 PM

নিউইয়র্ক, জাতিসংঘ সাধারন পরিষদের উচ্চ পর্যায়ে আয়োজিত “জাতিসংঘ এবং বৈশ্বিক অর্থ ব্যবস্থাপনা” শীর্ষক তাত্ত্বিক আলোচনা সভায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দৃঢ়তার সঙ্গে বলেছেন, বৈশ্বিক অর্থনীতির মন্ধার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন গোটাবিশ্বে “ম্যাজিক অর্থনীতি” হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে বর্তমান শেখ হাসিনা সরকারের অর্থ ব্যবস্থাপনার দক্ষতা, ক্রমবর্ধমান বৈষম্য হ্রাস, ব্যাপক কর্মসংস্থান, জনসাধারণের আত্মউন্নয়ন ও বিকাশমুখী পদক্ষেপ গ্রহণের কারণে।

জাতিসংঘ সাধারন পরিষদ আয়োজিত এ সভায় দু’ভাগে সভাপতিত্ব করেন সাধারন পরিষদের সভাপতি ভূক জেরেমিক এবং বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন। সভায় বক্তৃতা করেন চিলির পররাষ্ট্রমন্ত্রী আলফ্রেডো মরেনো, নিকারাগুয়ের পাবলিক পলিসি বিষয়ক মন্ত্রী ড. পল ওকিউইস্ট, ইউরেশিয়ান ইকোনমিক ক্লাব অব সাইনটিস্ট সভাপতি মি. মুরাদ করিম সাকোবসহ অনেকে।

বিভিন্ন দেশের সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও জাতিসংঘের সম্পর্ক শীর্ষক এ তাত্ত্বিক তর্কে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের তথ্য ও তত্ত্ববহুল তার্কিক উপস্থাপনায়। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের হাতে এখন দেশ পরিচালনার গুরু দায়িত্ব। দলটির সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ‘টুয়েন্টি-টুয়েন্টি ওয়ানে’ ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানের কর্মসূচী হাতে নিয়েছেন। এই কর্মসূচীর অগ্রগতির কারণে, তথ্য প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ জাতিসংঘের ‘সাউথ-সাউথ’ পুরস্কার অর্জন করেছে। আমরা বাঙালীরা চাইলে পারি-এটা তারই আরেকটি নিদর্শন। আজ দেশ এগিয়ে যাচ্ছে-বিদ্যুৎ ও খাদ্য সমস্যার দ্রুত সমাধান, জাতিসংঘ সহ¯্রাব্দ উন্নয়নের লক্ষ্য মাত্রা (এমডিজি) অর্জন ও বিশেষ বিশেষ অবকাঠামো উন্নয়নে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার তাদের পরিকল্পনা, নীতি নির্ধারণী সিদ্ধান্ত সবকিছুর কেন্দ্রে তথ্য প্রযুক্তি ও নারীদের সম্পৃক্ত করার অগ্রাধিকার রেখেছে। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরে আইটি ভিলেজ নির্মাণ শেষ পর্যায়ে, ৪৫০১ ইউনিয়ন ইনফরমেশন তথ্যকেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তথ্য প্রযুক্তি কানেকশন, ১১ হাজার স্বাস্থ্য কেন্দ্রে ই-স্বাস্থ্য সেবা প্রদান ও মাত্র ১০ হাজার টাকায় দোয়েল ল্যাপটপ সরবরাহ তথ্য প্রযুক্তিতে সরকারের বিরল অগ্রগতির স্বাক্ষর বহন করছে। ইউনিয়ন ইনফরমেশন ও তথ্যকেন্দ্রের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের সাথে সাথে প্রায় ৪০০ ধরণের জনসেবার ব্যবস্থা করা হয়েছে।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ তার মাথাপিছু গড় আয় (জিডিপি) ধরে রেখে আর্থ-সামাজিক ব্যবস্থাপনায় বিশেষ দৃষ্টান্ত হিসাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ‘উন্নয়নের মডেল’ হিসাবে চিত্রিত হচ্ছে। যেখানে উন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দার যাতাকলে হিমসিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের গড় বার্ষিক প্রবৃদ্ধি বেড়েছে ৬-৭% ভাগ এবং আয় বেড়েছে প্রায় ২২% ভাগ। আমাদের বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাধারণ মানুষের ক্ষমতায়ন, আত্মউন্নয়ন ও তাদের সামর্থ্যরে বিকাশের মাধ্যমে লাগসই উন্নয়ন ও শান্তির অন্বেষনে দেশ-বিদেশে নন্দিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV