Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী ওবামার স্ত্রী মিশেল ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: October 7, 2010 | 11:40 PM

মিশেল ওবামা

ই উ এস এনি উজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহিলা। বুধবার ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত ১০০ জন ক্ষমতাধর মহিলার তালিকায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নির্বাহী কর্মকর্তা, জনপ্রিয় তারকা, শিল্পী ও ব্যবসায়ীকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রাফট ফুডসের প্রধান নির্বাহী বা সিইও আইরিন রোজেনফেল্ড, তৃতীয় জনপ্রিয় টেলিভিশন টক শো তারকা অপরাহ উইনফ্রে, চতুর্থ জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, পঞ্চম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ফোর্বসের এ তালিকায় গত বছর শীর্ষস্থানে অ্যাঙ্গেলা মার্কেল ছিলেন। আর মিশেল ওবামা ছিলেন ৪০ নম্বরে। এবার প্রথম ১০ জনের মধ্যে আরও আছেন বহুজাতিক কোম্পানি পেপসিকোর ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী ইন্দ্রা নোয়ি (ষষ্ঠ), সঙ্গীতশিল্পী লেডি গাগা (সপ্তম)। তালিকায় যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলসি
১১তম, ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৪১তম, জর্ডানের রানী রানিয়া আল-আবদুল্লাহ ৭৬তম। এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী ভারতীয় নাগরিক শিখা শর্মা (৮৯তম) এবং আইসিআইসিআই ব্যাংকের প্রধান ভারতীয় নাগরিক চন্দ কোচ্চার (৯২তম)।
ম্যাগাজিনটি বলেছে, ব্যক্তিগত প্রভাব সম্পর্কে গতানুগতিক ধারণা থেকে নয়, বরং যারা বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টিশীল প্রভাব রাখছেন এবং উদ্যোক্তা হিসেবে ব্যাপক মানুষকে আলোড়িত করছেন তারাই এ তালিকায় গুরুত্ব পেয়েছেন। এ প্রভাবশালীরা লিঙ্গ বৈষম্যের বাঁধ ভেঙে বেরিয়ে এসেছেন। মিশেল ওবামা সম্পর্কে বলা হয়েছে, ২০০৮ সালে হোয়াইট হাউসে প্রবেশের পর পরিবর্তনের ডাক দিয়ে তিনি তরুণী ও মহিলাদের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছেন। লেটস মুভ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মুটিয়ে যাওয়া রোধে প্রভাব রাখছেন। তার আহ্বানে সাড়া দিয়ে কোকাকোলাসহ বিভিন্ন কোম্পানি তাদের পানীয় এবং খাদ্যপণ্যে ক্যালরি কমানোর ঘোষণা দিয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV