কম্পিউটারের চেয়েও শক্তিশালী হবে মুঠোফোন
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক যন্ত্রাংশ নির্মাতা কোয়ালকমের গবেষকেরা কম্পিউটারের চেয়েও শক্তিশালী মোবাইল প্রসেসর তৈরিতে কাজ করছেন। নতুন এ প্রসেসরে উন্নত গ্রাফিকস, ইউএইচডি বা আলট্রা হাই ডেফিনেশন ও ৫৫ মেগাপিক্সেলেরও বেশি রেজুলেশনের ক্যামেরা সমর্থন করবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডিজিটাল ট্রেন্ডস। কোয়ালকমের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অবনীশ আগরওয়াল জানিয়েছেন, ভবিষ্যতে উন্নত ও দ্রুতগতির সাশ্রয়ী মোবাইল প্রসেসর তৈরি করবে কোয়ালকম। স্মার্টফোনের জন্য তৈরি কোয়ালকমের এ প্রসেসর গতির দিক থেকে যেকোনো কম্পিউটারকে পেছনে ফেলবে। ১৯ এপ্রিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে অনুষ্ঠিত ‘স্মার্টফোন রেভ্যুলুশন’ নামের একটি অনুষ্ঠানে অবনীশ আগরওয়াল কোয়ালকম সম্পর্কে এ তথ্য জানিয়েছেন। অবনীশ আরও জানিয়েছেন, কোয়ালকমের তৈরি দ্রুতগতির এ প্রসেসর কেবল দামি স্মার্টফোনের জন্যই নয়, ১০০ ডলারের চেয়ে কমদামি স্মার্টফোনেও ব্যবহূত হবে।প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests