বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি আবদুল হামিদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। নির্বাচন কমিশন আজ সোমবার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে। এর আগে গতকাল রোববার আওয়ামী লীগের সংসদীয় দল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে মনোনয়ন দেয়। আগামী বুধবার রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ শপথ নিতে পারেন। মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বার্তা সংস্থা ইউএনবিকে আজ এ কথা জানিয়েছেন। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে এই শপথের অনুষ্ঠান হবে। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদকাল হবে শপথ নেওয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর। তফসিল অনুযায়ী, ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা। তবে গতকাল শেষ দিনে আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন আজ আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর স্পিকারের পদটি শূন্য হয়ে যাবে। দলের শীর্ষ নেতারা নতুন স্পিকার খোঁজা শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরী, শওকত আলী, আবদুল মতিন খসরু, আলী আশরাফ প্রমুখের নাম শোনা যাচ্ছে। আবার স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই নতুন কেউ হতে পারেন। তবে এ পদে মনোনয়নে প্রধানমন্ত্রী আরও কয়েক দিন সময় নিতে পারেন বলে জানা গেছে।প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature