Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

কম খাই তবু কেন ওজন বাড়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: April 22, 2013 | 8:58 PM

সিদ্ধার্থ মজুমদার : আমি তো খাই-ই না, তাও কেন ওজন বাড়ছে! এমন অনুযোগ অনেকেরই।
খাওয়ার সময় চলে বিস্তর বাছবিচার। কখনো এক বেলা না খেয়েও চলে শরীরের ওজন কমানোর চেষ্টা। কিন্তু ওজন না কমে উল্টো ওজন বেড়েই চলছে!
এক বেলা না খেয়ে থাকা হলো, কখনো পরিমাণেও কম খাওয়া হলো, তার পরও বাড়ছে কেন ওজন? জানতে চেয়েছিলাম বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদের কাছে। তিনি বলেন, ‘ওজন কমাতে অনেকেই দেখা যায়, এক বেলা না খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে যখন তিনি খেতে বসেন, খাওয়াটা হয়ে যায় বেশি। আর খাওয়ার পর যখন প্রয়োজনীয় পরিশ্রম হয় না, তখন শরীরে জমতে থাকে বাড়তি মেদ। তাই ওজন বেড়েই চলে।’
ওজন বেড়ে যায় যেসব কারণে তার মধ্যে তিনটি সবচেয়ে উল্লেখযোগ্য:
 দীর্ঘ সময় না খেয়ে থেকে একবারে বেশি করে খেয়ে ফেলা।
 পরিমাণের কম খাওয়া কিন্তু বেশিক্যালরি আছে এমন খাবার খাওয়া।
 পরিশ্রমের মাধ্যমে ক্যালরি খরচ না করা।
অর্থাৎ খাবারের মাধ্যমে ক্যালরি গ্রহণ আর তা খরচ করায় অসামঞ্জস্য থাকলেই ওজন বেড়ে যেতে পারে।
কীভাবে বুঝবেন আপনার কত ক্যালরি প্রয়োজন, সেটাও জানিয়ে দিয়েছেন শামছুন্নাহার নাহিদ। তিনি বলেন, ‘একজন মানুষের প্রতিদিন কত ক্যালরি দরকার, তা নির্ধারিত হয় তার বয়স, ওজন, উচ্চতা, পরিশ্রমের ধরন অনুসারে। খুব সহজ কথায় বললে স্বাভাবিক কর্মক্ষম একজন মানুষের প্রতি কেজি ওজনের জন্য প্রয়োজন ৩০ ক্যালরি। অর্থাৎ কারও ওজন যদি হয় ৬০ কেজি, তার প্রয়োজন হবে এক হাজার ৮০০ ক্যালরি।’
তাই এক দিনে প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করে ফেললে পরিশ্রমে তা খরচও করে ফেলতে হবে। অন্যথায় বাড়তেই থাকবে ওজন। কেউ যদি প্রতিদিন প্রয়োজনের অতিরিক্ত মাত্র ১০০ ক্যালরি করে বেশি খায়, বছর শেষে দেখা যাবে তার ওজন বেড়ে গেছে চার থেকে পাঁচ কেজি!
আবার দেখা যায়, কেউ হয়তো সারা দিন কিছু খেলেন না। কিন্তু দুপুরে একটা মিষ্টি খেলেন। তিনি হয়তো ভাবছেন, খাওয়া তো কমই হলো। কিন্তু সেই মিষ্টিতেই তো আছে অনেক ক্যালরি। এর চেয়ে বরং অল্প ভাত, বেশি করে সবজি, মাছ খেলেই ভালো হতো।
কোন খাবারে কত ক্যালরি, তার একটা সংক্ষিপ্ত নমুনাও দিলেন পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ, একটি পরোটা কিংবা আধা কাপ পোলাওতে থাকে প্রায় ১০০ ক্যালরি। মাঝারি আকৃতির একটি শিঙাড়ায় থাকে প্রায় ১৪০ ক্যালরি, ১০ টুকরা চিপসে থাকতে পারে প্রায় ১১০ ক্যালরি, মাত্র এক গ্লাস কোমল পানীয়তে থাকে প্রায় ৩২০ ক্যালরি। তাই ওজন নিয়ন্ত্রণে কম খাওয়া কিংবা এক বেলা না খেয়ে থাকাটা কাজের কথা না। খেতে হবে হিসাব করে। তাতে ওজন যেমন নিয়ন্ত্রণে থাকবে, শরীরও থাকবে সুস্থ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV