Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

দাঁতের সমস্যা থেকে মাথা ব্যথা

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 22, 2013 | 9:03 PM

আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের জন্য কখনো এটি বাঁকা হয়ে পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করেআক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের জন্য কখনো এটি বাঁকা হয়ে পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে IIII

 মাথাব্যথার কারণ শুধু মাথার মধ্যেই থাকে না। অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের কারণেও মাথাব্যথা হতে পারে। মুখের ভেতরের যেসব কারণে মাথাব্যথা হতে পারে, সেগুলোর মধ্যে মাড়ির প্রদাহ বা পেরিওডেন্টাল ডিজিজ, দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজের কারণে প্রদাহ, পালপাইটিস, আক্কেল দাঁতের অসমান অবস্থানের কারণে জটিলতা, বিভিন্ন ধরনের ক্ষত বা ঘা, আঘাতজনিত কারণে চোয়ালের বা দাঁতের ফ্রেকচার, বিভিন্ন ধরনের সিস্ট, টিউমার উল্লেখযোগ্য। আক্কেল দাঁতের বেয়াক্কেল অবস্থানের জন্য কখনো এটি বাঁকা হয়ে পাশের দাঁতের ওপর চাপ সৃষ্টি করে, কখনো বা ওপরের দিকে বেরিয়ে আসতে না পেরে স্থানীয়ভাবে প্রদাহ সৃষ্টি করে। এ থেকে হতে পারে মাথাব্যথা। এ ছাড়া অসমান অবস্থানের কারণে পাশের দাঁতে দন্তক্ষয়জনিত প্রদাহ (পালপাইটিস) থেকেও মাথাব্যথা হতে পারে। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া একটি স্নায়ুর রোগ হিসেবেই চিহ্নিত, কিন্তু এ ক্ষেত্রেও কয়েক সেকেন্ড ধরে প্রচণ্ড মাথাব্যথা হতে পারে। মুখের নড়াচড়া যেমন খাবার চিবানো অথবা কথা বলার সময়ই এটি শুরু হয়। দীর্ঘদিন ধরে মাথাব্যথা নিয়ে চিকিৎসকের কাছে ছোটাছুটি করছেন, এমনকি এমআরআই বা সিটিস্ক্যান পর্যন্ত করা হয়েছে, আর ক্রমাগত ব্যথার ওষুধ খেয়ে চলেছেন কিন্তু হয়তো সামান্য একটা আক্কেল দাঁত বা মাড়ির সমস্যা যে এর জন্য দায়ী, তা কিছুতেই নির্ণয় হচ্ছে না—এমন রোগীর সংখ্যা কম নয়। তাই মাথাব্যথার  কারণ বের করতে একজন রোগীর সম্পূর্ণ ইতিহাস যেমন জানা জরুরি, তেমনি মুখের ভেতরকার সব দাঁতের সুস্থতা ও মাড়ির অবস্থা পরীক্ষা করাটাও জরুরি। প্রথম আলো/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV