মস্তিষ্কের রোগ প্রতিরোধে ছোট রসাল ফল
আলঝেইমার আর পারকিনসন্সের মতো মস্তিষ্কে নানা রোগ হয়। এর কারণ বা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তর গবেষণা চলছে। দেখা গেছে, মস্তিষ্কে জমে থাকা বিষাক্ত উপাদানের কারণেও জটিল রোগ হতে পারে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, স্ট্রবেরিজাতীয় ছোট রসাল ফল মস্তিষ্কের ক্ষতিকর উপাদান কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। ছোট রসাল ফলের কার্যকারিতার বিষয়টি অনেক গবেষণার ফলাফলে উঠে এসেছে। তবে নতুন গবেষণায় মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে, বিশেষত জমে থাকা বিষাক্ত উপাদান হ্রাসে ছোট রসাল ফলের কার্যকারিতার বিষয়টি পরীক্ষা করা হয়। এতে দেখা গেছে, ইঁদুরকে ব্লুবেরি ও স্ট্রবেরির সঙ্গে সম্পূরক খাবার খাওয়ানোর ফলে প্রাণীগুলোর আচরণগত ও অবধারণগত ক্রিয়াকলাপে পরিবর্তন দেখা যাচ্ছে। গবেষক শিবু পাউলজ বলেন, ‘গবেষণায় আমরা দেখেছি, ছোট রসাল ফল খাওয়ানোর পর ইঁদুরের মস্তিষ্কে বিষাক্ত উপাদান নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’ পাউলজ বলেন, ‘আলঝেইমার ও পারকিনসন্সের মতো মস্তিষ্কের অনেক রোগের জন্য বিষাক্ত প্রোটিনের উপস্থিতিকে দায়ী করা হয়। আর রসাল ফল বিষাক্ত প্রোটিন হ্রাসের মাধ্যমে এর স্বাভাবিক প্রক্রিয়া সচল রাখে।’ টাইমস অব ইন্ডিয়া।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি