Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মানুষ ভুল করে কেন?

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: April 24, 2013 | 10:34 PM

মানুষ কেন ভুল করে? হিসাবে ভুল, নাকি তার প্রাপ্ত তথ্যের বিভ্রান্তির জন্য? যুক্তরাষ্ট্রের একদল গবেষক বলছেন, প্রাপ্ত তথ্যে ভুল বা বিভ্রান্তির কারণেই মানুষ ভুল করে বেশি। গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, মানুষের মস্তিষ্ক সঠিক তথ্য পেলে তথ্য প্রক্রিয়াজাতও সঠিক হয়। কিন্তু ভুল বা বিভ্রান্তিকর তথ্যে প্রক্রিয়াজাত পদ্ধতি বাধাগ্রস্ত হয়। এমনকি বিভ্রান্তিকর তথ্যের কারণে মস্তিষ্কে প্রক্রিয়াজাত পদ্ধতি থেমেও যেতে পারে। যেমন: বিষয় সম্পর্কে বা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে ভুল তথ্যের কারণে একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ভুল সিদ্ধান্ত নিতে পারে। এর আগে এক গবেষণায় দাবি করা হয়েছিল, মস্তিষ্কের স্নায়ুকোষেই বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে বর্তমান গবেষণায় মস্তিষ্কে পাঠানো তথ্য ও মস্তিষ্কের কাজ আলাদাভাবে পর্যবেক্ষণ করে আগের দাবিকে ভুল প্রমাণিত করেছে। সংশ্লিষ্ট গবেষক এ সম্পর্কে বলেন, তাঁরা দেখতে পান, মস্তিষ্কের অভ্যন্তরীণ কাজ বিভ্রান্তিহীন। যত ভ্রান্তি সেখানে তথ্য দেওয়ার সময়ে। গবেষকেরা চারজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও ১৯টি পরীক্ষাগারের ইঁদুরের ওপর গবেষণা করেন। ইঁদুরগুলো ছিল প্রশিক্ষিত। নির্দিষ্ট শব্দের প্রতি তারা সাড়া দিতে পারে। যুবক ও ইঁদুরগুলোর দুই কানের কাছে ক্লিক শব্দ করা হয়। ডান ও বাঁ কানে অনিয়মিতভাবে এ শব্দ করা হয়। এরপর শব্দের ধরনের প্রতি মানুষ ও ইঁদুরের সাড়া দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। স্বাভাবিক শব্দের ক্ষেত্রে সঠিক তথ্য মিলেছে। কিন্তু যখনই শব্দের ধরনে এবং একটির সঙ্গে আরেকটি মিশে গেছে, তখনই তাদের দেওয়া সাড়াও ভুল এসেছে। প্রিন্সটনইউনিভার্সিটি ডট এডু।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV