Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

চেহারা শনাক্তকরণে একটি চুলই যথেষ্ট!

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: April 24, 2013 | 10:38 PM

সন্দেহভাজন অপরাধীর চেহারা কেমন? মাথায় টাক? চিবুকে কাটা দাগ? মুখমণ্ডলে তিল? এসব প্রশ্নের উত্তর মিলবে ঘটনাস্থলে অপরাধীর ফেলে যাওয়া একটি চুল থেকে সংগৃহীত ডিএনএ থেকেই। গবেষকদের আশা, ডিএনএ ফেনোটাইপিং নামের এ প্রযুক্তি শিগগিরই পুলিশের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।  অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেনিস ম্যাকনেভিন বলেন, ডিএনএ ব্যবহার করে সন্দেহভাজন অপরাধীর নির্ভুল ছবি বের করার প্রযুক্তি তৈরির কাজ চলছে। অপরাধের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত না করার ঘটনা বিরল নয়। আবার কখনো বিপুলসংখ্যক ব্যক্তিকে সন্দেহভাজন অপরাধী হিসেবে ধরে নেওয়া হয়। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়। তখন শতাধিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে অপরাধী শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। আর এ জন্যই ডিএনএ ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্তকরণে কার্যকর প্রযুক্তি দরকার। ম্যাকনেভিনের নেতৃত্বে ‘ফ্রম জেনোটাইপ টু ফেনোটাইপ: মলিকিউলার ফটোফিটিং’ শীর্ষক চার বছরব্যাপী গবেষণাটি আগামী বছরের শেষ নাগাদ শেষ হবে। এ গবেষণায় সহযোগিতা করছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ, কুইন্সল্যান্ড চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ও ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ। সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তা রুনা ডেনিয়েল বলেন, অপরাধের প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী অপরাধীর অগোচরে এ নতুন প্রযুক্তি ব্যবহার করা যাবে। ডিএনএ ফেনোটাইপিংয়ের মাধ্যমে পুলিশি তদন্তে সংকটময় পরিস্থিতি (যখন প্রচলিত ডিএনএ প্রোফাইলিং কৌশল কাজে লাগে না) সামাল দেওয়া যেতে পারে। ম্যাকনেভিন বলেন, প্রচলিত ডিএনএ পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তির চুল ও চোখের রং নির্ণয় করা যায়। তবে ওই ব্যক্তির ব্যাপারে আরও নিখুঁত ও সূক্ষ্ম বিবরণ উদ্ধারই বর্তমান গবেষণার লক্ষ্য। এ ক্ষেত্রে অপরাধীর কানের লতি ও পূর্বপুরুষের জৈব ও ভৌগোলিক বৈশিষ্ট্য (যেমন: তিনি ইউরোপীয়, আফ্রিকান নাকি এশীয় বংশোদ্ভূত?) প্রভৃতি নির্ণয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরুষের টাকের বিভিন্ন ধরন শনাক্তকরণে ইতিমধ্যে সাফল্যের ইঙ্গিত পাওয়া গেছে।  ক্যানবেরা টাইমস।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV