যুক্তরাষ্ট্রে বিষাক্ত চিঠি প্রেরকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার
ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং এক সিনেটরকে রিসিন
বিষযুক্ত চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার হওয়া পল কেভিন কার্টিসের বিরুদ্ধে আনীত
অভিযোগ প্রত্যাহার করেছে পুলিশ। এর আগে জামিনে মুক্তি পান কার্টিস। আদালতের
প্রসিকিউটর জানান, চলমান তদন্তে নতুন ধরনের তথ্য পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে পলের
কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই আদালত তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার
করেছে। তবে তদন্তের স্বার্থে পলকে প্রয়োজন হতে পারে বলে জানানো হয়। চিঠি পাঠানোর
ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সংবাদ মাধ্যমকে পল বলেন, আমি কখনোই
প্রেসিডেন্ট ওবামা এবং যুক্তরাষ্ট্রের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে ক্ষতি করবো না।
আমি আমার দেশকে ভালোবাসি। এদিকে পলকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেছেন
পলের আইনজীবী ক্রিস্টি ম্যাককয়। তিনি বলেন, আমি বিশ্বাস করি পলকে এই ঘটনায়
ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তার খুব কাছের কেউ তার ব্যক্তিগত তথ্য চুরি করে এই
ঘটনা ঘটিয়েছে। বোস্টন বোমা হামলার ঘটনার পরই এই রিসিন বিষযুক্ত চিঠি পাঠানো হয়।
সূত্র : রয়টার্স।ইনকিলাব
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’