হ্যাকিংয়ের কবলে মার্কিন বার্তা সংস্থা এপি
ডেস্ক : এবার হ্যাকিংয়ের কবলে পড়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। হ্যাকাররা
বার্তা সংস্থাটি হ্যাক করার পর তার টুইটার একাউন্ট থেকে খবর ছড়িয়ে দিয়েছে, দু’টি
প্রচ- বিস্ফোরণে হোয়াইট হাউজ কেঁপে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আহত
হয়েছেন। হ্যাকাররা এপির মোবাইল একাউন্টও হ্যাক করে। সেখান থেকে ভুয়া খবর প্রচার
করার পরপরই এপি’র টুইটার একাউন্ট স্থগিত করা হয়। এপির সংবাদিকদের পাসওয়ার্ড চুরি
করার কয়েক দফা চেষ্টার পর এ ধরনের ভুয়া খবর প্রচার শুরু হয়। এ খবর দ্রুত মার্কিন
স্টক এক্সচেঞ্জ এস অ্যান্ড পি-৫০০ এবং ডাও জোন্সে ছড়িয়ে দেয়া হয়। এদিকে, টুইটারের
মাধ্যমে এপির নামে বার্তা ছড়িয়ে দেয়ার কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউজের মুখপাত্র জে
কারনি জানান, প্রেসিডেন্ট ওবামা ভালো আছেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্টের সঙ্গেই
ছিলাম। উল্লেখ্য, বিশ্বে বার্তা সংস্থা হ্যাক করার ঘটনা এটিই প্রথম ঘটনা। সূত্র :
ইন্টারনেট।ইনকিলাব
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি