মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের রোগ মুক্তি কামনায় যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল
নিউইয়র্ক (জ্যাকসন হাইটস), মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের আশু রোগ মুক্তি কামনায় যুক্তরাষ্ট্রে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলের পর আলোচনা কালে উপস্থিত আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা বলেন – ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান আকস্মিকভাবে নির্বাচিত পাকিস্তান জাতীয় পরিষদের উদ্বোধনী সভা স্থগিত ঘোষণার পরপরই ২ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত নির্ধারণসহ ৩ মার্চ ‘স্বাধীন বাংলার ইশতেহার’ ঘোষণার পরিকল্পনাও নিউক্লিয়াসের।
সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষায়তনে সুখ্যাতি অর্জন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ এই দুই বছর তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ‘জাতীয় রাষ্ট্র’ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহকর্মী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে এই নিউক্লিয়াস।
আলোচকরা আরো বলেন –আন্দোলনের একপর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয় বাংলা বাহিনী’। ৬৯-৭০ সালে গণআন্দোলনের চাপে ভেঙেপড়া পাকিস্তানি শাসনের সমান্তরালে নিউক্লিয়াসের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন করা হয় ছাত্র-ব্রিগেড, যুব-ব্রিগেড, শ্রমিক-ব্রিগেড, নারী-ব্রিগেড, কৃষক-ব্রিগেড, সার্জেন্ট জহুর বাহিনী।স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলা’সহ সব স্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এসব সিদ্ধান্ত গ্রহণে সিরাজুল আলম খানের ভূমিকা ছিল মুখ্য।
আলোচনায় অংশ গ্রহণ কারীরা বলেন, যার এত অবদান আজ সরকার তার খোজ নিচ্ছে না , রাষ্ট্রের উচিত এই সব মানুষদের রাষ্ট্রীয় ভাবে চিক্ত্সা করানো । কিন্তু পরিতাপের বিষয় এই সব নিয়ে ক্ষমতাসীনরা কেও সানাম্যতম দৃষ্টিপাত ও করেন না ।
দোয়া ও আলোচনায় অংশ গ্রহণ করেন – সাবেক এম পি আনিসুজ্জামান খোকন , জাহাঙ্গীর আলম , জয়নাল আবেদিন , মাসুম মোহাম্মদ মহসীন , ফখরুল আলম , জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন , এড : মুজিবুর রহমান , জাকারিয়া চৌধুরী , সরোয়ার হোসেন , সামসুদ্দিন আহমেদ শামিম , তসলিম উদ্দিন খান আব্দুল মুসাব্বির, নুরুল আবছার , রফিক উল্লাহ , শরিফ উদ্দিন, লাভলু সরকার প্রমুখ। বাপসনিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’