ভাইকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জর্জ বুশের
ডেস্ক: ছোট ভাই জেব বুশকে এবার প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। বুধবার সম্প্রচারিত এবিসি নিউকে দেয়া এক সাক্ষাৎকারে বুশ বলেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে সে হবে একজন চমৎকার প্রার্থী। বুশ বলেন, জেবকে এজন্য কোন পরামর্শ দেয়ার প্রয়োজন নেই। কারণ সে বিষয়টি সম্পর্কে বেশ ভাল ভাবেই জানে। তবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বুশ বলেন, সাবেক মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও ডেমোক্রেটিক পার্টির মনোনয় পেয়ে যদি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাকেও মোকাবিলা করার ক্ষমতা জেব বুশের রয়েছে। তিনি বলেন ২০১৬ সালের নির্বাচনে জেব প্রতিদ্বন্দ্বিতা করলে সেটা তাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানজনক হবে। তবে তিনি বলেন ২০১৬ সালে মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে স্পষ্ট কোন ইঙ্গিত পাওয়া যাবে না। সাক্ষাৎকারে বুশ আরও বলেছেন ইরাকে এখন সহিংসতা ছড়িয়ে পড়ার পাশাপাশি বাগদাদে নতুন করে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হলেও ইরাক অভিযানের সিদ্ধান্তের ব্যাপারে তার কোন অস্বস্তি নেই। বুশ বলেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি বেশ স্বচ্ছন্দ বোধ করি। আমি মনে করি সাদ্দাম হোসেনকে উৎখাত করায় কেবল আমাদের নিরাপত্তার জন্যই কেবল সঠিক সিদ্ধান্ত ছিল না, এর ফলে সেখানকার জনগণও একটি মুক্ত সমাজে বাস করার সুযোগ পেয়েছেন। বুশ বলেন, ইতিহাসই তার এ সিদ্ধান্তের মূল্যায়ন করবে। কিন্তু সে মূল্যায়ন প্রত্যক্ষ করতে তিনি আর বেঁচে থাকবেন না।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’