Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগান যুদ্ধই বস্টন হামলাকারীদের উদ্বুদ্ধ করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: April 25, 2013 | 8:15 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তানের সামরিক অভিযানই দুই চেচেন তরুণকে বস্টনে বোমা হামলা চালাতে উদ্বুদ্ধ করেছে। এমনটাই ইঙ্গিত দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিডিয়া রিপোর্টে। এদিকে এ বোমা হামলার জন্য মার্কিন সরকারকেই দায়ী করেছেন নিউ হ্যাম্পশায়ারের এক রিপাবলিকান আইনপ্রণেতা। মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে আটক ১৯ বছরের জোখার সারনায়েভ বলেছেন, ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের কারণেই নিজের বড় ভাইয়ের সঙ্গে তিনি এ ধরনের হামলার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছেন। কোন বিদেশী সংগঠন তাদের এ কাজের সঙ্গে জড়িত নয়। তিনি আরও বলেছেন, ইন্টারনেট থেকে তারা বোমা বানানোর ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন। তবে আল-কায়েদার ইংরেজি ম্যাগাজিন ইন্সপায়ার থেকে তারা কোনভাবে উদ্বুদ্ধ হয়েছে কি না সেটাও তদন্ত কর্মকর্তারা ক্ষতিয়ে দেখছেন। এদিকে নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান স্টেলা ট্রেম্বলে একটি টকশোর ফেইসবুক পেজে বলেছেন, বস্টন হামলা এবং এর পরবর্তী তল্লাশি অভিযানই প্রমাণ করে সরকার এর সঙ্গে জড়িত। হাফিংটন পোস্ট জানিয়েছে, তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালিয়েছে। তিনি একটি টকশোর ভিডিও লিংও উপস্থাপন করেছেন। ওই টক শোর হোস্ট অ্যালেক্স জোনসও দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারই পরিকল্পিতভাবে ওই বোমা হামলা চালিয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV