বিশ্বে পোলিও নির্মূলে ১৮০ কোটি ডলার দান করবেন বিল গেটস
ডেস্ক: বিশ্বে পোলিও নির্মূলে ১৮০ কোটি ডলার দান করার প্রতিশ্রুতি দিয়েছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিজনেস ম্যাগনেট বিল গেটস। দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তাদের ৬ বছরের এক পরিকল্পনার অংশ হিসেবে এ অর্থ ব্যয় করবে। আবু ধাবিতে গ্লোবাল ভ্যাকসিন সামিটে এ ঘোষণা দেয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। গেটস বলেন, মানবজাতি এমন কিছু করেছে যা আগে কখনও করার কথা ভাবাও যেতো না। ২০০০ সাল থেকেই গেটস দম্পতি বিশ্বের অন্যতম মানবহিতৈষী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন, তাদের ৬ হাজার ৭০০ কোটি ডলারের বেশির ভাগই তারা মানবসেবায় দান করে দেবেন। এর মধ্যেই এ দম্পতি ৩ হাজার ৭০০ কোটি ডলার মহৎ উদ্দেশ্যে দান করেছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








