নিউ ইয়র্কে টাইমস স্কয়ারেও হামলার পরিকল্পনা ছিল
ডেস্ক: বস্টন ম্যারাথনে বোমা হামলাকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে হামলার পরিকল্পনা করেছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় জড়িত সন্দেহে আটক জোখার সারনায়েভ (১৯) তদন্ত কর্মকর্তাদের এমন তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার রে কেলি। বস্টনে হাসপাতালের বিছানায় শুয়েই জোখার একথা বলেছেন বলে তিনি জানান। নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কেলি বলেন, জোখারকে জিজ্ঞাসাবাদ করে তারা জেনেছেন যে, তার ভাই স্বপ্রণোদিতভাবেই টাইমস স্কয়ারকে হামলার লক্ষ্য স্থির করেছিল এবং ম্যারাথনে হামলার দিবাগত রাতেই সেখানে যাওয়ার কথা ছিল। ড্রাইভারসহ একটি গাড়ি ছিনতাই করার পর দুই ভাইয়ের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল বলে জানান কেলি। কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি। কারণ, হাইজ্যাক করা গাড়িতে গ্যাস কম থাকায় একটি নিকটবর্তী গ্যাস স্টেশনে চালককে গাড়িটি থামাতে বলেন সন্দেহভাজন হামলাকারীরা। এ সুযোগে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয় ওই গাড়িচালক। এর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে পুলিশের গুলি বিদ্ধ হয় দুই ভাই। গুলিতে আহত জোখার ধীরে ধীরে সেরে উঠছে এবং গতকাল তাকে হাসপাতাল থেকে ম্যাসাচুসেটসের ফোর্ট ডেভেনসের একটি কারাগারে নেয়া হয়েছে। গত সপ্তাহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন হামলার প্রধান সন্দেহভাজন জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ। আর পুলিশের গুলিতে আহত অবস্থায় ধরা পড়েন জোখার।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’