সাক্ষাতের দাম কোটি টাকা!
অনলাইন ডেস্ক : অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক I অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সাক্ষাৎ এবং তাঁর সঙ্গে এক কাপ কফি খাওয়ার শখ হয়তো অনেকেরই রয়েছে। তবে মনে রাখা ভালো, সৌজন্য সাক্ষাত্ আর টিম কুকের সঙ্গে এক পাত্র কফি পানের খরচ কিন্তু ন্যূনতম কোটি টাকারও বেশি।
চ্যারিটি বাজ নামের একটি প্রতিষ্ঠান টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করার এ সুযোগটি নিলামে তুলেছে। তবে এ অর্থ দাতব্য কাজে ব্যয় হবে বলেই জানা গেছে। এরমধ্যে এ সুযোগটুকুর জন্য নিলামে দর উঠেছে আড়াই লাখ মার্কিন ডলারেরও বেশি।
এক খবরে টেলিগ্রাফ অনলাইন জানিয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাতের নিলামটি এখনও ১৭ দিন চলবে। তবে এরমধ্যে ৬০ জনেরও বেশি অ্যাপলের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে চা পানের সুযোগের জন্য দর হেঁকেছেন।
কারো সঙ্গে সাক্ষাতের জন্য কোটি টাকা খরচের এ বিষয়টি রেকর্ড গড়তে যাচ্ছে।প্রথম আলো
টিম কুকের সঙ্গে সাক্ষাতের জন্য নিলাম হাঁকানোর লিংকটি হচ্ছে- https://www.charitybuzz.com/auctions/rfkcenter/catalog_items/337478?ref=area
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’