Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মানুষ কত লম্বা হতে পারে?

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: April 27, 2013 | 9:58 AM

আব্দুল কাইয়ুম : যুক্তরাষ্ট্রের ইলিনয়ের রবার্ট ওয়াডলো সাম্প্রতিক কালের সবচেয়ে লম্বা মানুষ বলে স্বীকৃত (গিনেজ ওয়াল্ড রেকর্ডস)। ২.৭২ মিটার (৮ ফুট ১১ ইঞ্চি) উঁচু মানুষটি মাত্র ২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মানুষের উচ্চতা প্রধানত তার দেহকোষের জিনগত বৈশিষ্ট্য ও পরিবেশ, বিশেষত খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। সাধারণত একজন মানুষ অঞ্চলভেদে একটি গড় উচ্চতা অর্জন করে। পূর্ণ বয়স্ক মানুষের গড় উচ্চতা ১.৪ মিটার (৪ ফুট ৭ ইঞ্চি) থেকে ১.৯ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) পর্যন্ত হতে পারে। উচ্চতা যদি খুব বেশি, যেমন ৯-১০ ফুট হয়, তাহলে তার শরীরে হাড়ের সমস্যা দেখা দেয়। অসুখ-বিসুখে তাদের জীবন বিপন্ন হয়। সে জন্য এদের জিনগত বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে খুব কমই সঞ্চারিত হওয়ার সুযোগ পায়। খুব বেঁটে মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। শরীরের হাড়ের বৃদ্ধির কারণে মানুষের উচ্চতা বাড়ে। এই সময় উপযুক্ত ও পুষ্টিকর খাবার খেলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার হার বৃদ্ধির ফলে গড় উচ্চতা বেড়েছে। কিন্তু এই বৃদ্ধি দেহকোষের জিন-সংকেত সহজে অতিক্রম করে না।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV