Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

টুইন টাওয়ারে হামলাকারী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: April 27, 2013 | 9:55 PM

নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন এলাকায় কোনো এক বিধ্বস্ত বিমানের একটি ল্যান্ডিং গিয়ারের খণ্ডাংশ পাওয়া গেছে। গিয়ারটি নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলায় ব্যবহৃত বিমানের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। লোয়ার ম্যানহাটনের দুটি ভবনের মাঝে আটকে থাকা অবস্থায় গিয়ারের অংশটি পাওয়া গেছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ। নিউইয়র্ক শহর পুলিশের মুখপাত্র পল ব্রাউন বলেন, ‘ম্যানহাটনের বাণিজ্যিক এলাকার ৫০ মারি স্ট্রিট ও ৫১ পার্ক প্যালেসের মাঝের সঙ্কীর্ণ জায়গায় গিয়ারের অংশটি আবিষ্কৃত হয়। এতে বোয়িংয়ের শনাক্তকরণ নাম্বার স্পষ্ট দেখা যাচ্ছে।’ ব্রাউন জানান, এক নির্মাণকর্মী বুধবার পার্ক প্যালেস ভবনের পেছনের অংশ পরিদর্শন করার সময় গিয়ারের খণ্ডিত অংশটি দেখতে পান। মাটি থেকে এক তলা পরিমাণ উঁচুতে অংশটি আটকে ছিল। পার্ক প্যালেস ভবনটি বিধ্বস্ত টুইন টাওয়ারের গ্রাউন্ড জিরো এলাকা থেকে দুটি ব্লক পরে অবস্থিত। দুটি ভবনের মাঝের এ অংশটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাউন। গিয়ারের খণ্ডিতাংশটিকে অপরাধ স্মারক হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রের দুটি টাওয়ারে পরপর দুটি যাত্রীবাহী বিমান নিয়ে হামলা চালায় আত্মঘাতী সন্ত্রাসীরা। এতে বিশ্বের অন্যতম উঁচু ওই ভবন দুটি ধসে পড়ে এবং প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়। টুইন টাওয়ার হামলার পর প্রায় ১২ বছর পেরিয়ে গেলেও শহর কর্তৃপক্ষ এখনও ঘটনাস্থল ও আশপাশ থেকে ধ্বংসাবশেষ এবং মানুষের দেহাবশেষ খুঁজে পাচ্ছে।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ