বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি : কারও হস্তক্ষেপ ছাড়াই সংলাপ চায় যুক্তরাষ্ট্র
তৃতীয় পক্ষের বা বাইরের কারও হস্তক্ষেপ ছাড়াই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
আজ রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এ মন্তব্য বলেন।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মজীনা সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সমাধানে বাইরের কোনো হস্তক্ষেপ কারোরই কাম্য হতে পারে না। তবে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক সহিংসতা চায় না। গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখতে সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচনে বিশ্বাস করে। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে তার মতামত প্রকাশের সুযোগ দিতে হবে।
মজীনা বলেন, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ কথা বলেছেন। আজকের সাক্ষাৎ সেই ধারাবাহিকতার অংশ। এর আগে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।
বৈঠকে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকারের সঙ্গে সংলাপের ব্যাপারে রাষ্ট্রদূতকে বিএনপি চেয়ারপারসন বলেছেন, সংলাপের প্রস্তাব সরকারের কাছ থেকেই আসতে হবে। তা ছাড়া বিএনপির নেতাদের কারাগারে আটক রেখে সংলাপ হয় না বলেও মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’