Tuesday, 16 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ১০০ বছরের পুরনো ৫ সেন্টের কয়েন ৩১ লাখে বিক্রি!

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: April 28, 2013 | 2:22 PM

 ডেস্ক : যুক্তরাষ্ট্রের ১০০ বছরের পুরনো পাঁচ সেন্টের একটি ধাতব মুদ্রা (কয়েন) ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে। ১৯১২ সালে নিকেল ধাতু দিয়ে কয়েকটি পাঁচ সেন্টের মুদ্রা তৈরি করা হয়েছিল, সেগুলোর একটি এটি। গত বৃহস্পতিবার মুদ্রাটি নিলামে তোলা হয়েছিল। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন জানায়, তাদের ধারণা ছিল, এটি হয়তো ২৫ লাখ ডলারে বিকোতে পারে। কেন্টাকি ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের দুই ব্যক্তি মুদ্রাটি যৌথভাবে কিনে নিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মুদ্রাটির ঘটনাবহুল ইতিহাসই এত বেশি দামে বিক্রির কারণ। ১৯১২ সালে ফিলাডেলফিয়ার টাঁকশালে কিছুসংখ্যক এ ধরনের মুদ্রা তৈরি করা হয়। ধারণা করা হয়, এগুলোকে নকল করতে স্যামুয়েল ব্রাউনের এক কর্মী সেগুলোতে ‘১৯১৩’ সালের ছাপ দেন। ১৯২০ সালে ব্রাউন মুদ্রাগুলো বিক্রি করার আগ পর্যন্ত বিষয়টি সবার অজানা ছিল। ১৯৬২ সালে মুদ্রা সংগ্রহকারী জর্জ ওয়ালটন এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর সঙ্গে থাকা জিনিসপত্রের মধ্যে ওই পাঁচ সেন্টের মুদ্রার একটি পাওয়া যায়। এরপর সেটি ওয়ালটনের বোন মেলভা গিভেনসের হাতে পড়ে। গিভেনস মারা যাওয়ার পর ২০০৩ সালে তাঁর পরিবার মুদ্রাবিষয়ক প্রদর্শনীতে তোলে সেটি। নিলামের আগ পর্যন্ত কলোরাডো অঙ্গরাজ্যে আমেরিকান নিউমিজমেটিক অ্যাসোসিয়েশনের জাদুঘরে রাখা ছিল মুদ্রাটি। সূত্র : বিবিসি।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV