আসছে ‘থাম্ব-টাইপ’ কিবোর্ড
ভার্চুয়াল কিবোর্ড—কেএএলকিউ I
যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটি, দ্য ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফরমেটিকস ইন জার্মানি এবং মন্টানা টেক-এর বিজ্ঞানীরা সমপ্রতি যৌথভাবে একটি ভার্চুয়াল কিবোর্ড তৈরি করেছেন। এটি প্রচলিত ‘কোয়ার্টি’ কিবোর্ড থেকে সম্পূর্ণ আলাদা। অ্যান্ড্রয়েডভিত্তিক যন্ত্রে ব্যবহারের জন্য ফ্রি অ্যাপ হিসেবে এটি পাওয়া যাবে। টাচস্ক্রিন বা পর্দার বড় স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের মতো যন্ত্রে লেখা বা টাইপ করার কাজ সহজ ও দ্রুত করার জন্যই বিজ্ঞানীরা নতুন এই ‘থাম্ব-টাইপিং’ কিবোর্ড তৈরি করেছেন। নতুন ডিজাইনের এই কিবোর্ডটির অক্ষরগুলোর ক্রমানুসারে এর নামকরণ করা হয়েছে কেএএলকিউ। সাধারণ ব্যবহারকারীরা প্রচলিত কোয়ার্টি কিবোর্ডের মাধ্যমে একটি টাচস্ক্রিন স্মার্টফোনে প্রতি মিনিটে সর্বোচ্চ প্রায় ২০টি শব্দ টাইপ করতে পারবে। তবে সাধারণ কম্পিউটারের কিবোর্ডের চেয়ে এটি অনেক ধীরগতির। বিজ্ঞানীরা বলছেন, দুই হাতের বুড়ো আঙুল দিয়ে অক্ষরগুলো সহজেই দীর্ঘ সময় টাইপ করা যাবে। এমনকি এক হাতের বুড়ো আঙুল দিয়েও টাইপ করা সম্ভব হবে। কিবোর্ডটির অক্ষরগুলো কেন্দ্রীয়ভাবে ঘন ঘন করে একটির সঙ্গে অন্যটি একত্রে সাজানো হয়েছে। পর্দার ডানপাশে কয়েকটি অক্ষর এবং ১২টি বাটন থাকবে। অন্যদিকে বাম পাশে থাকবে অনেকগুলো অক্ষর এবং ১৬টি বাটন। ব্যবহারকারীরা প্রশিক্ষণ নিলে বা অভ্যস্ত হলে প্রতি মিনিটে ৩৭টি শব্দ টাইপ করতে পারবে। সেন্ট অ্যান্ড্রুস ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার বিজ্ঞান বিভাগের ক্রিস্টেনসন বলেন, ‘আমরা নতুন এই কিবোর্ড ব্যবহারকারীরা যাতে আরও দ্রুত এবং আরামদায়ক টাইপ করতে পারে তার ব্যবস্থা নেব।’ জানা গেছে, বিজ্ঞাপনদাতারা আগামীকাল ১ মে প্যারিসে অনুষ্ঠিত সিএইচআই ২০১৩ সম্মেলনে তাদের কাজ এবং কিবোর্ডটি উপস্থাপন করবে। —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’