পুরুষের দীর্ঘায়ু লাভের রহস্য উন্মোচন
ডেস্ক : পুরুষের দীর্ঘায়ু লাভের রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। কোরিয়ার
বিজ্ঞানীদের দাবি, পুরুষের ‘সেক্স হরমোন’ দীর্ঘায়ু বা স্বল্পায়ু লাভে প্রভাব ফেলে।
কিন্তু তারা বলছেন, যে প্রক্রিয়ায় দীর্ঘায়ু লাভ করা সম্ভব তা অনেক কষ্টকর। তবে কী
সেই প্রক্রিয়া? মোগল সম্রাটদের হেরেমের নারীদের ফুট-ফরমায়েশ খাটার জন্য একদল লোক
নিয়োগ দেয়া হতো। বিশেষ পদ্ধতিতে তাদের পুরুষত্ব নষ্ট করে ফেলা হতো। তাদের বলা হতো
খোজা। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, খোজা পুরুষ অনেক বছর বেশি বাঁচে। সাধারণ পুরুষদের
চেয়ে তাদের বেঁচে থাকার হার ১৪ থেকে ১৯ বছর পর্যন্ত বেশি হয়। কোরিয়ার বর্তমান খোজা
পুরুষ (যারা ইচ্ছাকৃত বা কুকুরের কামড়ের কারণে পুরুষত্ব হারিয়েছে) ও কয়েক শতাব্দীর
খোজাদের ইতিহাস পর্যালোচনা করে বিজ্ঞানীরা এমন সিদ্ধান্তে এসেছেন। অধ্যাপক
কিয়োং-জিন মিনের নেতৃত্বে ইনহা ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী গবেষণাটি সম্পন্ন করেন।
সূত্র : ডেইলি মেইল।ইনকিলাব
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’