Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

খুঁতখুঁতে স্বভাব কি রোগ?

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: May 1, 2013 | 1:19 AM

ডা. মুনতাসীর মারুফ : অনেকেই স্বভাবগতভাবে খুঁতখুঁতে প্রকৃতির। খাবার আগে থালাটা একবার পরিষ্কার করে সন্তুষ্ট হন না, দরজায় তালা বারবার দেখে নিশ্চিত হতে হয় বা ঘুম থেকে জেগে পরীক্ষা করেন রান্নাঘরে গ্যাস বন্ধ করা হলো কি না। তবে ব্যাপারগুলো যখন মাত্রাতিরিক্ত হয়ে পড়ে কিংবা দৈনন্দিন কাজ-কর্মে ব্যাঘাত সৃষ্টি করে, তখন সেটি রোগের পর্যায়ে চলে গিয়েছে কি না, তা ভাবতে হবে। চিকিৎসাবিজ্ঞানে একে ‘অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার’ বা সংক্ষেপে ওসিডি বলা হয়।
ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মনে একই চিন্তা বারবার আসা অথবা একই কাজ বারবার করার উপসর্গ দেখা যায়। তিনি চিন্তাটি মাথা থেকে সরাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। এ কারণে তাঁর মধ্যে অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়। একই চিন্তার পুনরাবৃত্তি তাঁকে দিয়ে একই কাজ বারবার করিয়ে নেয়। যেমন, বারবার মনে হতে পারে যে হাতে ময়লা লেগে আছে, তাই বারবার হাত ধুতেই থাকেন। ‘শুচিবায়ু’ আসলে এই ওসিডির একটি ধরন। যেহেতু অধিকাংশ রোগী বুঝতে পারেন যে তাঁর চিন্তা ও আচরণগুলো অহেতুক এবং অতিরিক্ত, এ জন্য তিনি লজ্জিত বোধ করেন এবং উপসর্গগুলো লুকিয়ে রাখতে চেষ্টা করেন।
ওসিডির কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি।প্রথম আলো
ওসিডি একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। চিকিৎসার মাধ্যমে এর উপসর্গগুলোকে অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
 জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউিট, ঢাকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV