Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ‘পিতা’র প্রিমিয়ার

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: May 1, 2013 | 4:50 PM

পিতা’ ছবির একটি দৃশ্য                                            পিতা’ ছবির একটি দৃশ্য I

 অনলাইন প্রতিবেদক : গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পিতা’ ছবিটি মুক্তি পায়। এবার মাসুদ আখন্দ পরিচালিত ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা এ প্রিমিয়ার শোর আয়োজন করেছেন বলে জানিয়েছেন মাসুদ আখন্দ।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাসুদ আখন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামী ৫ মে যুক্তরাষ্ট্রে “পিতা” ছবিটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। বেভারলি হিলসের উইলশায়ার প্রদর্শনীকক্ষে অনুষ্ঠিত হবে এ প্রিমিয়ার শো। সেখানে হলিউডের ছবিগুলোরও প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়ে থাকে। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের।’
‘পিতা’ মাসুদ আখন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি সম্পাদনা ও কোরিওগ্রাফির দায়িত্বও পালন করেছেন তিনি। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিনয়ে অভিষেক হয়েছে ছোট পর্দার অভিনেতা কল্যাণের।
‘পিতা’ ছবিতে আরও অভিনয় করেছেন শায়না আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও এরশাদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শাওন, চঞ্চল চৌধুরী, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কনা ও তূর্য।
‘পিতা’ ছবির জন্য মাসুদ আখন্দ ১৫তম মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারে সেরা পরিচালক ও অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV