মাথাব্যথার (মাইগ্রেন) জন্য দায়ী জিন শনাক্ত
মাথাব্যথার (মাইগ্রেন) জন্য দায়ী জিন শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। এতে এ রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
সায়েন্স ট্রানজিশন্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, কাইনেজ ওয়ান ডেল্টা নামের একটি জিন দুই ধরনের মাইগ্রেনের জন্য দায়ী। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত তথ্য মিলেছে। এ সাফল্য নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক।
গবেষক দলের প্রধান লুইস টাসেক বলেন, ইঁদুরের মাথাব্যথার পরিমাণ নির্ণয় করতে না পারলেও এ জন্য দায়ী জিন শনাক্ত করা সম্ভব। মাইগ্রেনে আক্রান্ত ইঁদুর ব্যথা, স্পর্শ, শব্দ ও আলোর প্রতি সংবেদনশীল আচরণ করে। কাইনেজ ওয়ান ডেল্টা জিনে একধরনের ত্রুটির কারণেই মাইগ্রেন শুরু হয়।
এ ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও জিনটি শনাক্তকরণের ফলে মানুষের মাইগ্রেনের চিকিৎসায় উন্নতি ঘটবে এবং অতিরিক্ত ঘুম, অনিদ্রা ও মাইগ্রেন শুরুর কারণ জানার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট অপর গবেষক অ্যান্ড্র চার্লস বলেন, সাধারণ অন্যান্য স্বাস্থ্য সমস্যার মতো মাইগ্রেন নিয়ে তেমন গবেষণা হয়নি। ব্যথাটির জন্য দায়ী জিন শনাক্তকরণের ফলে এখন এ ব্যাপারে গবেষণায় এগিয়ে যাওয়া সহজ হবে।
বিশ্বে প্রতি চারজন নারীর একজন ও প্রতি ১২ জন পুরুষের একজন মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, মানুষের জীবদ্দশায় শীর্ষ ২০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে মাইগ্রেন উল্লেখযোগ্য। টেলিগ্রাফ।প্রথম আলো
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








