Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

১৩ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোর তরুণদের ওপর জরিপ : বদলে যাচ্ছে দৃষ্টিভঙ্গি

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: May 2, 2013 | 11:33 PM

                                            ১৩ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোর-তরুণদের (টিনেজার) দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। বিষয়-সম্পত্তির গুরুত্ব সম্পর্কে তারা আগের তুলনায় এখন বেশি সচেতন। পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৭৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিন লাখ ৫৫ হাজার টিনেজার ছাত্রছাত্রীর ওপর পরিচালিত এক জরিপে তাদের পছন্দের বস্তু এবং সেটি অর্জনের চেষ্টায় পরিশ্রমের ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হয়। ১৯৭৬ থেকে ১৯৭৮ সালে পরিচালিত জরিপে ৪৮ শতাংশ টিনেজার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছিল। তবে ২০০৫ থেকে ২০০৭-এর সময়সীমায় ওই অভিমতের পক্ষে অবস্থান নেয় ৬২ শতাংশ টিনেজার। নিজের বাড়ি থাকার পক্ষে প্রথম পর্বের জরিপে মত দেয় ৫০ শতাংশ টিনেজার। তবে শেষ পর্যায়ে এ ব্যাপারে পক্ষে মত দেয় দুই-তৃতীয়াংশ টিনেজার। প্রতিবেদনে আরও বলা হয়, টিনেজাররা সুন্দর ও দামি জিনিসপত্রের প্রতি ইদানীং বেশি আকৃষ্ট হচ্ছে। তবে এসব জিনিস কিনতে প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রমে তারা আগের তুলনায় অনাগ্রহী। সাম্প্রতিক কালের প্রায় ৩৯ শতাংশ টিনেজার কঠোর পরিশ্রমে অনীহা প্রকাশ করে। কিন্তু প্রাথমিক পর্যায়ের জরিপে এ ব্যাপারে একমত ছিল মাত্র ২৫ শতাংশ। সংশ্লিষ্ট গবেষক ও যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জিন টুয়েনজ বলেন, আগের প্রজন্মের তুলনায় এখনকার টিনেজারদের মধ্যে আত্মনিবিষ্টতা ও অধিকারবোধ বেড়েছে।  পূর্ববর্তী একাধিক গবেষণা অনুযায়ী, অবসর যাপনের ব্যাপারটিকে টিনেজাররা বয়স্কদের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে থাকে। এ ছাড়া তারা প্রাতিষ্ঠানিক বিভিন্ন ব্যাপারে হতাশ হলেও অতিমাত্রায় আত্মকেন্দ্রিক নয়। লাইভসায়েন্স।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV