Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড গোলাপের জাতিসংঘে বাংলাদেশ মিশনে বিশেষ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: May 4, 2013 | 7:13 PM

নিউইয়র্ক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিশেষ সভায় মিলিত হয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকালে মিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তৃতা এবং সভাপতিত্ব করেন স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন।

মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সামনে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে আব্দুস সোবহান বলেন, ভিশন ২০২১ বাস্তবায়নে আগামীতেও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আনতে হবে। বর্তমান শেখ হাসিনা প্রশাসন ভীষন ২০২১-এ ২২টি অঙ্গীকার করেছিল যার ১৩টি পুরোপুরি চলতি মেয়াদে বাস্তবায়ন করার কথা। যেগুলো ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। বাকী ৯টিও বাস্তবায়ন অধীন রয়েছে।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধের বিচারের বিকল্প নেই। শেখ হাসিনার সরকারই বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু কোনভাবেই উগ্রপন্থী নয়। ধর্মের নামে কোন ধরনের উগ্রপন্থা সরকার সহ্য করবে না। তিনি বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়ন-অগ্রগতি, জনগনের জীবন-ধারন মানউন্নয়ন, রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশেষ বিশেষ সাফল্যসমূহ তুলে ধরেন। তবে ৭১’র পরাজিত শক্তি জামায়াত-শিরিরের ষড়যন্ত্র সম্পর্কে তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV